ফুলকপির মজার পদ

ফুলকপির মৌসুম এখন। মজার সব আইটেম করে ফেলা যায় সবজিটি দিয়ে। এমনই একটি পদ হচ্ছে হানি চিলি কলিফ্লাওয়ার। মিষ্টি ও ঝাল স্বাদের মচমচে আইটেমটি কীভাবে বানাবেন জেনে নিন।

লাইফস্টাইল ডেস্ক
২১ জানুয়ারি ২০২২, ১৯:৫০ আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৯:৫০

উপকরণ
১টি ফুলকপি
২ টেবিল চামচ মধু
১ টেবিল চাম সয়া সস
২টি শুকনা মরিচ
১টি ছোট পেঁয়াজ
১ টেবিল চামচ তিল
১/৪ কাপ ময়দা
১ চা চামচ মরিচের গুঁড়া
১ টেবিল চামচ টমেটো সস
৫ কোয়া রসুন
স্বাদ মতো লবণ
ভাজার জন্য তেল

প্রস্তুত প্রণালি
ফুলকপি বড়া তৈরির মতো আকার করে কেটে নিন। টুকরোগুলো ধুয়ে শুকিয়ে রাখুন। ময়দার সঙ্গে লবণ, মরিচের গুঁড়া ও পরিমাণ মতো পানি মিশিয়ে ব্যাটার বানিয়ে নিন। ব্যাটার খুব বেশি পাতলা কিংবা ঘন হবে না।

কড়াইয়ে তেল গরম করে ফুলকপির টুকরোগুলো ময়দার ব্যাটারে ডুবিয়ে সোনালি করে ভেজে তুলুন। 

প্যানে অল্প তেল গরম করে রসুন কচি, পেঁয়াজ কুচি ও শুকনা মরিচ ভেজে নিন কয়েক মিনিট। এরপর সয়া সস, টমেটো সস, মধু য় স্বাদ মতো লবণ মিশিয়ে আরও দুই মিনিট রান্না করুন। ভেজে রাখা ফুলগুলো মিশ্রণটিতে কোট করে উপরে তিল ছিটিয়ে দিন। পরিবেশন করুন মজাদার হানি চিলি কলিফ্লাওয়ার। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
পিকআপচালক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
পিকআপচালক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
অস্টেনের রোমান্সে ডিওরের নতুন সাজ, প্যারিস মাতালেন জোনাথন অ্যান্ডারসন
অস্টেনের রোমান্সে ডিওরের নতুন সাজ, প্যারিস মাতালেন জোনাথন অ্যান্ডারসন
বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান
বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো