রূপচর্চায় মেথির ৫ ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৬আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৬

মেথি কেবল রান্নাতেই ব্যবহৃত হয় না, রূপচর্চাতেও এর ব্যবহার বেশ পুরনো। এটি যেমন চুলের বৃদ্ধি বাড়ায়, তেমনি ত্বক করে ভেতর থেকে পরিষ্কার। ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসতেও ভেষজটির জুড়ি নেই। জেনে নিন রূপচর্চায় মেথির ব্যবহার সম্পর্কে।

রূপচর্চায় মেথির ৫ ব্যবহার

রুক্ষ ত্বকে প্রাণ ফেরাতে
মলিন ত্বকে উজ্জ্বলতা নিয়ে আসতে পারে মেথি। মেথি গুঁড়া করে পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এক চিমটি হলুদ গুঁড়া ও খানিক্রা অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে ফ্রিজে রেখে দিন। কিছুক্ষণ পর বের করে ত্বকে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

চুল ঘন করতে
ঘুম ও লম্বা চুলের জন্য মেথির হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। ৩ টেবিল চামচ মেথি সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। পরিদন বেটে ২ টেবিল চামচ শিকাকাই পাউডার মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

খুশকি দূর করতে
৩ টেবিল চামচ মেথি বাটার সঙ্গে ১ টেবিল চামচ টক দই মিশিয়ে নিন। অর্ধেকটি লেবুর রস মিশিয়ে চুলে লাগান। আধা ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। খুশকি দূর করতে সাহায্য করবে এই প্যাক।   

চুল পড়া বন্ধ করতে
মেথি গুঁড়া করে কুসুম গরম নারকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ১ ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে। চুলের গোড়া মজবুত করে চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে প্যাকটি।

উজ্জ্বল ত্বকের জন্য
মেথি সারারাত পানিতে ভিজিয়ে রেখে পরদিন বেটে নিন। খানিকটা মধু মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক হবে প্রাকৃতিক উজ্জ্বল।

/এনএ/
সম্পর্কিত
দামি ট্রিটমেন্ট নয়, পূজার আগে ত্বকের যত্নে ঘরোয়া পরিচর্যায় ভরসা
পার্লার ছাড়াই ফিরুক পায়ের কোমলতা
মুখের রোদে পোড়া ভাব কমাতে কাজে লাগতে পারে ইয়োগার্ট
সর্বশেষ খবর
ককটেল বিস্ফোরণ, আওয়ামী লীগ নেতাসহ ৪ আসামি রিমান্ডে
ককটেল বিস্ফোরণ, আওয়ামী লীগ নেতাসহ ৪ আসামি রিমান্ডে
জাপানে আছড়ে পড়লো টাইফুন দুজুয়ান, প্রাণ হারালেন ২ জন
জাপানে আছড়ে পড়লো টাইফুন দুজুয়ান, প্রাণ হারালেন ২ জন
‘যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ বলা ছাত্রদল নেতা বহিষ্কার
‘যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ বলা ছাত্রদল নেতা বহিষ্কার
সাংবাদিক নঈমুদ্দীনের মামলার অধিকতর তদন্তে এবার পিবিআই
সাংবাদিক নঈমুদ্দীনের মামলার অধিকতর তদন্তে এবার পিবিআই
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা