আলু দ্রুত সেদ্ধ করার কৌশল

লাইফস্টাইল ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০২

আলুর তরকারি বা ভর্তা ঝটপট করতে চাইলে জানতে হবে আলু দ্রুত সেদ্ধ করার কৌশল। এমনিতে আলু সেদ্ধ হতে ১০ থেকে ১৫ মিনিট লাগলেও এসব কৌশল অবলম্বন করলে মাত্র ৫ মিনিটেই সেদ্ধ হবে আলু।

আলু দ্রুত সেদ্ধ করার কৌশল

সেদ্ধ করার আগে খোসা ছাড়িয়ে নিন

আলু ভর্তা বা আলু পরোটা বানাতে চাইলে আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন সেদ্ধ করার আগে। এরপর ছোট টুকরা করে কাঁটাচামচ বা ছুরি দিয়ে আলুর গায়ে কিছু ছিদ্র করে দিন। দ্রুত সেদ্ধ হবে আলু।

লবণ দিন পানিতে
আলুর খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নিন। পানি ফুটে উঠলে আধা চা চামচ লবণ দিন পানিতে।

গরম পানিতে ভিজিয়ে রাখুন
সেদ্ধ আলু কয়েক দিন রেখে খেতে চাইলে আলুর খোসা ছাড়াবেন না। এক্ষেত্রে গরম পানিতে ১ চা চামচ লবণ দিয়ে খোসাসহ আলু ভিজিয়ে রাখুন। সেদ্ধ দেওয়ার আগে কাঁটাচামচ দিয়ে আলুর গায়ে ছিদ্র করে দিন। ৫ মিনিটেই সেদ্ধ হয়ে যাবে আলু।

ওভেনে সেদ্ধ করুন
আলু ধুয়ে নিন খোসাসহ। কাঁটাচামচ দিয়ে ছিদ্র করে ওভেনে প্রতি পাশ ২ মিনিট ৩০ সেকেন্ড করে বেক করে নিন।   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বানরের হাত থেকে রেহাই পেতে ডিসির কাছে আবেদন, দু্ই মাসেও কাজ হয়নি
বানরের হাত থেকে রেহাই পেতে ডিসির কাছে আবেদন, দু্ই মাসেও কাজ হয়নি
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
ভ্রমণের আগে অনলাইন রিভিউ কতটা বিশ্বাস করবেন
ভ্রমণের আগে অনলাইন রিভিউ কতটা বিশ্বাস করবেন
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি