নিজেকে ভালো রাখতে ঘুমের আগে এই কাজগুলো করুন

লাইফস্টাইল ডেস্ক
১৬ মার্চ ২০২২, ১৩:৫৮ আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৩:৫৮

আমাদের ত্বকের কোষগুলোর গঠন হয় রাতে ঘুমের মধ্যে। তাই প্রতিদিন ঘুমের আগে ত্বকের যত্নের রুটিন মেনে চলুন। আবার চুল ও চোখের সুস্থতায়ও রাতে ঘুমের আগে কিছু কাজ করা জরুরি।      

 

নিজেকে ভালো রাখতে ঘুমের আগে এই কাজগুলো করুন


ত্বক ধোয়া
বাইরে থেকে ফিরে মেকআপ তুলে ফেলুন ভালো করে। রাতে ঘুমানোর আগে ঠান্ডা পানির ঝাপটায় ত্বক ধুয়ে নিন আরও একবার।  

ফেস প্যাক
রাতে ঘুমের আগে ফেস প্যাক ব্যবহার করতে পারেন। চন্দন ও মুলতানি মাটির প্যাক বানিয়ে কিছুক্ষণ ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। শসা ও অ্যালোভেরা জেলের প্যাকও ব্যবহার করতে পারেন। ত্বক শান্ত থাকবে।

ময়েশ্চারাইজ করুন
শুষ্কতা দূর করতে ত্বককে ময়েশ্চারাইজ করা খুবই জরুরি। রাতে ঘুমের আগে ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করুন। শুষ্কতা দূর হওয়ার পাশাপাশি বলিরেখাও দূর হবে ত্বকের।

চোখের যত্ন নিন
চোখের উপর সারাদিন অনেক চাপ যায়। রাতে ঘুমানোর আগে শসার টুকরো ১০ মিনিট দিয়ে রাখতে পারেন চোখের উপর। এতে চোখের ক্লান্তি দূর হবে। চোখের নিচের ত্বকে আমন্ড অয়েল কিংবা অলিভ অয়েল ম্যাসাজ করতে পারেন। বলিরেখা পড়বে না সহজে।

চুল ম্যাসাজ
ত্বকের পাশাপাশি চুলের যত্ন নেওয়াও খুব জরুরি। রাতে ঘুমানোর আগে আঙুলের সাহায্যে চুলের গোড়া ম্যাসাজ করুন। এতে রক্ত সঞ্চালন বাড়ে চুলের গোড়ায়। ফলে লম্বা হয় চুল।  

/এনএ/
সম্পর্কিত
উৎসব শেষে ক্লান্ত ত্বকে উজ্জ্বলতা ফেরানোর উপায়
৫২-তেও ফিট কারিশমা, রহস্য জানালেন পুষ্টিবিদ
চড়া রোদে ঘোরাঘুরিতে মুখে জ্বালাপোড়া? স্বস্তি দিতে পারে ফেশিয়াল মিস্ট
সর্বশেষ খবর
শিশুদের সুরক্ষায় সংঘাত বন্ধের আহ্বান চীনের
শিশুদের সুরক্ষায় সংঘাত বন্ধের আহ্বান চীনের
বাংলাদেশে সেমিকন্ডাক্টর ডিজাইন বাড়াতে সিমেন্স ইডিএর পরিবেশক পেন্টা গ্লোবাল
বাংলাদেশে সেমিকন্ডাক্টর ডিজাইন বাড়াতে সিমেন্স ইডিএর পরিবেশক পেন্টা গ্লোবাল
শিক্ষার্থীদের জন্য চার নতুন বই, এইচএসসির ফল ৩১ অক্টোবর
শিক্ষার্থীদের জন্য চার নতুন বই, এইচএসসির ফল ৩১ অক্টোবর
মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ
সর্বাধিক পঠিত
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’