রূপচর্চায় অলিভ অয়েলের ৬ ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক
২৩ মার্চ ২০২২, ১২:০২আপডেট : ২৩ মার্চ ২০২২, ১২:০২

ত্বক, চুল ও নখের যত্নে অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। এটি যেমন ত্বক কোমল ও স্বাস্থ্যোজ্জ্বল রাখে, তেমনি চুল করে মজবুত। জেনে নিন রূপচর্চায় অলিভ অয়েলের ৬ ব্যবহার।

রূপচর্চায় অলিভ অয়েলের ৬ ব্যবহার

ত্বকের রুক্ষতা দূর করতে
ত্বক পরিষ্কার করার পর মুছে হালকা করে অলিভ অয়েল ম্যাসাজ করুন। এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে ত্বক রাখবে নরম ও কোমল। এছাড়া মেকআপ ব্যবহারের আগে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। ত্বক প্রাণবন্ত থাকবে।

নাইট ক্রিম হিসেবে
রাতে ঘুমানোর আগে অল্প অলিভ অয়েলে তুলা ভিজিয়ে আলতো করে ম্যাসাজ করুন ত্বকে। খুব সামান্য লাগাবেন। ত্বক নরম থাকবে।

ত্বক উজ্জ্বল করতে
কালচে দাগ দূর করে ত্বক উজ্জ্বল করতে অলিভ অয়েলের সঙ্গে লেবুর রস মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

স্ট্রেচ মার্ক দূর করতে
ত্বকের স্ট্রেচ মার্ক দূর করতে গোসলের আগে পুরো শরীরে ম্যাসাজ করুন অলিভ অয়েল।

চুলের যত্নে
চুল মজবুত ও ঝলমলে করতে অলিভ অয়েল হালকা গরম করে চুলে ব্যবহার করুন। গরম তোয়ালে দিয়ে চুল পেঁচিয়ে রাখুন ১০ মিনিট। এরপর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।

নখ মজবুত করতে
ভঙ্গুর নখের যত্নে অতুলনীয় অলিভ অয়েল। কুসুম গরম অলিভ অয়েল নখে ম্যাসাজ করুন নিয়মিত। সহজে ভাঙবে না নখ।

/এনএ/
সম্পর্কিত
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
মুখের কালচে দাগ কমাতে ঘরোয়া রূপচর্চা
চোখের সৌন্দর্য বাড়াতে রঙিন লেন্স, তবে সামান্য ভুলেই হতে পারে বিপদ
সর্বশেষ খবর
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছেন
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছেন
গুলিবিদ্ধ রাজুর পেট থেকে রক্তমাখা ভাত বের হচ্ছিল
ট্রাইব্যুনালে জবানবন্দিতে সাক্ষীগুলিবিদ্ধ রাজুর পেট থেকে রক্তমাখা ভাত বের হচ্ছিল
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল