ইফতারে খেজুর খেলে যেসব উপকার পাবেন

লাইফস্টাইল ডেস্ক
১১ এপ্রিল ২০২২, ১৬:০১আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৬:০২

দিনভর রোজা রেখে খেজুর মুখে দিয়ে ইফতার ভাঙেন রোজাদাররা। ধর্মীয় দিক থেকে এটি যেমন সুন্নত, তেমনি মেডিক্যাল সায়েন্স বলছে এর উপকারিতাও অনেক। ফাইবার, পটাসিয়াম ও ক্যালসিয়াম সমৃদ্ধ খেজুর ইফতারে খেলে কী কী উপকার পাবেন জেনে নিন।

ইফতারে খেজুর খেলে যেসব উপকার পাবেন

  • এনার্জি বুস্টার হিসেবে কাজ করে খেজুর। এতে থাকা গ্লুকোজ, ফ্রুকটোজ ও সুক্রোজ রোজা পরবর্তী ক্লান্তি দূর করে দেয়।
  • হজমে সহায়ক খাবার এটি। অনেকক্ষণ না খেয়ে থাকার পর ভাজাপোড়া বা মসলাদার খাবার খেলে বদহজম হওয়ার সম্ভাবনা থাকে। খেজুর খেলে সে ভয় নেই। এটি খুব সহজে হজম হয়ে যায়।
  • সেলেনিয়াম, কপার ও ম্যাগনেসিয়ামসহ সমৃদ্ধ খেজুরকে বলা হয় আদর্শ খাবার। নানা ধরনের পুষ্টিগুণ সমৃদ্ধ খেজুর তাই পুষ্টির চাহিদা মেটাতে পারে সহজেই।
  • রোজায় অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যায়। নিয়মিত খেজুর খেলে এসব সমস্যা থেকে দূরে থাকা সম্ভব।
  • কার্বোহাইড্রেট সমৃদ্ধ খেজুর খেলে সারাদিনের কার্বোহাইড্রেটের চাহিদার অনেকটুকুই মেটানো সম্ভব।
  • সারাদিন না খেয়ে থাকার পর অনেকেই ইফতারে অতিরিক্ত খেয়ে ফেলেন। এতে অস্বস্তিসহ নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইফতারে খেজুর খেলে অতিরিক্ত ক্ষুধা হয় না। ফলে অস্বাস্থ্যকর খাবার খাওয়া ও অতিরিক্ত পরিমাণে খাওয়ার প্রবণতা কমে।
/এনএ/
সম্পর্কিত
কফি খাওয়ার পর শরীরে কী হয়, গবেষণায় মিললো নতুন তথ্য
ইসবগুলের ভুসি কি সত্যিই ‘অলৌকিক’ সাপ্লিমেন্ট
বাচ্চাদের কতটুকু চিনি খাওয়ানো উচিত
সর্বশেষ খবর
মিরপুরে টার্গেট কিলিং, কিশোর গ্যাংয়ের তাণ্ডব
মিরপুরে টার্গেট কিলিং, কিশোর গ্যাংয়ের তাণ্ডব
বাংলাদেশ সিরিজেই ইতিহাস গড়তে পারেন জশ হ্যাজলউড
বাংলাদেশ সিরিজেই ইতিহাস গড়তে পারেন জশ হ্যাজলউড
‘জিসম-২’-এ সানি লিওনের কাস্টিং ছিল একটি ‘দুর্ঘটনা’: মহেশ ভাট
‘জিসম-২’-এ সানি লিওনের কাস্টিং ছিল একটি ‘দুর্ঘটনা’: মহেশ ভাট
জুলাই স্মরণে বিএনপির আলোচনা সভা আজ, বক্তব্য রাখবেন তারেক রহমান
জুলাই স্মরণে বিএনপির আলোচনা সভা আজ, বক্তব্য রাখবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
নারী চিকিৎসক হত্যা: জুতার ছাপের বিষয়ে যা বললেন গ্রেফতার সোহেল
নারী চিকিৎসক হত্যা: জুতার ছাপের বিষয়ে যা বললেন গ্রেফতার সোহেল