সুস্থ থাকতে এড়িয়ে চলুন এই ৬ খাবার

লাইফস্টাইল ডেস্ক
০৯ মে ২০২২, ১৭:০২আপডেট : ০৯ মে ২০২২, ১৭:০২

রেস্টুরেন্টের প্লেট ভর্তি সাজানো খাবার আমাদের আকৃষ্ট করে। সুযোগ পেলেই আমরা এসব খাবারে মজি। তবে জীবনযাপনের অংশ বানিয়ে ফেলা এসব খাবার কিন্তু আদতে আপনার ক্ষতিই করছে। জেনে নিন কোন কোন খাবার এড়িয়ে চললে রোগব্যাধি থেকে দূরে থাকা যাবে।   

ফ্রেঞ্চ ফ্রাই

ফ্রেঞ্চ ফ্রাই
রেস্টুরেন্টে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেতে পছন্দ করি আমরা কমবেশি সবাই। এটি কিন্তু শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। প্রচুর পরিমাণে ট্র্যান্স ফ্যাট এবং ক্যালোরি রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইয়ে। অতিরিক্ত খেলে এটি হৃদরোগের কারণ।

কোল্ড ড্রিংক ও বাড়তি চিনি দেওয়া জুস
নিয়মিত কোল্ড ড্রিংক খেলে টাইপ ২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে। এছাড়া মেদ বাড়িয়ে নানা শারীরিক জটিলতার কারণও কোল্ড ড্রিংক। সোডা, কোল্ড ড্রিংক ও বাড়তি চিনি মেশানো জুস খেলে দাঁত ক্ষয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে।

সসেজ
বিভিন্ন ফাস্ট ফুডে সসেজ দেওয়া হয়। এতে রয়েছে স্যাচুরেটেড ফ্যাটসহ নানা ধরনের ক্ষতিকর উপাদান। এই ধরনের প্রসেসড মিট খেলে তাই বাড়ে অসুস্থতার ঝুঁকি।  

সসেজ

প্যানকেক সিরাপ

প্যানকেক খেতে পারেন নিশ্চিন্তে। তবে সিরাপ দিয়ে খাবেন না। প্যানকেকে সিরাপে থাকে ফ্রাক্টোজ কর্ন সিরাপ ও বাড়তি রঙ। এগুলো শরীরের জন্য ভীষণ ক্ষতিকর।

ফ্রস্টিং
কেকে ফ্রস্টিং দেখতে লোভনীয়, খেতেও সুস্বাদু। তবে বাড়তি রঙ দেওয়া এসব ফ্রস্টিং এড়িয়ে চললেই ভালো করবেন। কারণ এগুলো কিডনির ক্ষতি করে।

সাদা চিনি
সাদা চিনি ডায়াবেটিস, হৃদরোগ ও মেদ বাড়ার কারণ। সাদা চিনি এড়িয়ে তাই গুড় অথবা মধু খান।  

/এনএ/
সম্পর্কিত
প্রচণ্ড গরমে বয়স্কদের জন্য বাড়তি সাবধানতা কেন জরুরি
বয়স ৫৪, তবু ফিটনেসে নজর কাড়েন টাবু, মেনে চলেন যেসব নিয়ম
অতিরিক্ত শরীরের চর্বি কমাতে ৫ দিনের জিম পরিকল্পনা দিলেন ফ্যাট লস বিশেষজ্ঞ
সর্বশেষ খবর
ফেনীর নুসরাত হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় সোমবার
ফেনীর নুসরাত হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় সোমবার
সস্তা ফ্লাইট দিবস আজ
সস্তা ফ্লাইট দিবস আজ
প্রিমিয়ার ব্যাংকের ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো উদ্বোধন
প্রিমিয়ার ব্যাংকের ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো উদ্বোধন
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন পুলিশের ৫ কর্মকর্তা
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন পুলিশের ৫ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি