যে ৫ কারণে পোষা প্রাণী রাখবেন শিশুর সঙ্গে

লাইফস্টাইল ডেস্ক
১৫ মে ২০২২, ১৭:৩৭আপডেট : ১৫ মে ২০২২, ১৭:৩৭

বাড়িতে একটি পোষা প্রাণী থাকলে শহুরে বন্দি জীবনেও শিশুর সময় কাটবে ভীষণ আনন্দে। গবেষণা বলছে; বাড়িতে পোষা প্রাণী থাকলে শিশু কেবল আনন্দেই বেড়ে ওঠে না, পাশাপাশি ভবিষ্যতে একজন দায়িত্বশীল মানুষ হিসেবেও নিজেকে প্রকাশ করতে পারে। জেনে নিন কেন শিশুর সঙ্গে রাখবেন পোষা প্রাণী।  

১. গ্যাজেট আসক্তি দূর হবে

আজকাল বেশিরভাগ শিশুই গ্যাজেটে আসক্ত। মোবাইল বা ট্যাব হাতে বেড়ে ওঠার ফলে মারাত্মকভাবে ব্যাঘাত ঘটছে তাদের মানসিক বিকাশে। পোষা প্রাণী থাকলে শিশু ব্যস্ত থাকবে প্রাণীকে নিয়ে। ফলে গ্যাজেটের প্রতি আসক্তি গড়ে উঠবে না।     

২. দায়িত্ববোধ গড়ে উঠবে
পোষা প্রাণীকে সময় মতো খেতে দেওয়া ও যত্ন করা শিখবে শিশু। এতে ছোট থেকেই তাদের মধ্যে গড়ে উঠবে দায়িত্ববোধ। এই মানবিন গুণ ভবিষ্যতে তাদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে।

৩. একাকীত্ব দূর হবে
বাবা-মা দুইজনই কর্মজীবী হলে অনেক শিশুই ভোগে একাকীত্বে। তাদের খেলার চমৎকার সঙ্গী হতে পারে পোষা প্রাণী।

৪. পোষা প্রাণী মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী
গবেষণা মতে, পোষা প্রাণী মানসিকভাবে আনন্দে থাকতে সাহায্য করে মানুষকে। তাই শিশুর হাসিখুশি বেড়ে ওঠার জন্য পোষা প্রাণী রাখতে পারেন তার সঙ্গে।  

৫. রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে
গবেষণা বলছে, পোষা প্রাণীর সঙ্গে বেড়ে ওঠা শিশুর এলার্জি হওয়ার ঝুঁকি কমে ৩৩ শতাংশ।

তথ্য: রিডার্স ডাইজেস্ট

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাইন ধরে ভোট দিচ্ছেন এমপিরা, করছেন খোশ গল্প 
লাইন ধরে ভোট দিচ্ছেন এমপিরা, করছেন খোশ গল্প 
সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী
সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী
আর্জেন্টাইন আলভারেজকে পাচ্ছে না বার্সেলোনা 
আর্জেন্টাইন আলভারেজকে পাচ্ছে না বার্সেলোনা 
‘র‍্যাব বিলুপ্ত হলেও বিচারাধীন মামলা চলবে’ 
‘র‍্যাব বিলুপ্ত হলেও বিচারাধীন মামলা চলবে’ 
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা