সহজ উপায়ে চিকেন নাগেটস

লাইফস্টাইল ডেস্ক
২২ মে ২০২২, ১৬:৪২আপডেট : ২২ মে ২০২২, ১৬:৪৬

ছোট-বড় সবারই পছন্দ চিকেন নাগেটস। রেস্টুরেন্টে না গিয়ে ঘরেই স্বাস্থ্যকর উপায়ে বানিয়ে ফেলা যায় নাগেটস। জেনে নিন কীভাবে বানাবেন।

চার স্লাইস পাউরুটি ছোট টুকরা করে ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিন। এবার এই গুঁড়ার সঙ্গে ৩ কাপ মুরগির মাংসের কিমা, ১ টেবিল চামচ আদা বাটা, আধা টেবিল চামচ রসুন বাটা, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, ১ টেবিল চামচ টমেটো সস, ১ টেবিল চামচ সয়া সস, স্বাদ মতো লবণ, আধা চা চামচ পাপড়িকা পাউডার, ১ টেবিল চামচ গলানো মাখন ও একটি ডিম মিশিয়ে নিন। মিশ্রণটি হাত দিয়ে ভালো করে মথে নেবেন। এবার পুরু করে বিছিয়ে ছুরি দিয়ে লম্বালম্বি করে কেটে তারপর আড়াআড়ি করে কাটুন। নাগেটসের মতো চারকোণা আকৃতি করে উঠিয়ে একটি বাটার পেপারে ছড়িয়ে রাখুন ১০ মিনিটের জন্য।

একটি ডিম ফেটে নিন। সামান্য গোলমরিচের গুঁড়া ও ১ টেবিল চামচ তরল দুধ মিশিয়ে নিন ডিমের সঙ্গে। নাগেটসগুলো ডিমে ডুবিয়ে বাড়তি ডিম ঝরিয়ে ফেলুন। এবার ব্রেডক্রাম্বে গড়িয়ে গরম তেলে ভেজে তুলুন। চাইলে ডিপ ফ্রিজে দুই মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন ঘরে তৈরি চিকেন নাগেটস। সংরক্ষণ করতে চাইলে ব্রেডক্রাম্ব থেকে উঠিয়ে মুখবন্ধ বাটিতে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজ অন্যের জীবনে দেবদূত হয়ে ওঠার দিন
আজ অন্যের জীবনে দেবদূত হয়ে ওঠার দিন
অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা কেন বাতিল হতে পারে জানালো মার্কিন দূতাবাস 
অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা কেন বাতিল হতে পারে জানালো মার্কিন দূতাবাস 
বাংলাদেশ নিয়ে প্রশ্ন করতেই স্ত্রীকে স্টার্ক বললেন ‘তোমার বেতন বেশি’
বাংলাদেশ নিয়ে প্রশ্ন করতেই স্ত্রীকে স্টার্ক বললেন ‘তোমার বেতন বেশি’
কলেরার টিকা দেওয়া শুরু: কারা পাবেন, কারা পাবেন না
কলেরার টিকা দেওয়া শুরু: কারা পাবেন, কারা পাবেন না
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী