তেলে ভাজা খাবার খাওয়ার পর যে ৮ কাজ করবেন

লাইফস্টাইল ডেস্ক
২৫ মে ২০২২, ২০:৫৯আপডেট : ২৫ মে ২০২২, ২০:৫৯

ভাজাপোড়া খাবার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও প্রায়শই আমরা খেয়ে ফেলি। অতিরিক্ত তেল ও মসলা খেয়ে ফেলার কারণে বুক জ্বালা করা, পেট অতিরিক্ত ভরা লাগা,  গ্যাস্ট্রিক ও হজমের গণ্ডগোলসহ নানা ধরনের শারীরিক সমস্যার মুখোমুখি হতে হয়। জেনে নিন তেলে ভাজা ও মসলাযুক্ত খাবার খাওয়ার পর দ্রুত হজম করতে কী করবেন এবং কী করবেন না। 

  1. ভারি খাবার খাওয়ার পর কুসুম গরম পানি পান করুন। এতে খাবার দ্রুত হজম হবে। 
  2. এক কাপ গ্রিন টি পান করলেও উপকার পাবেন। গ্রিন টিতে রয়েছে ফ্লাভোনোয়েড যা অ্যান্টি-অক্সিডেন্ট যোগ করে ও খাবার হজমে সাহায্য করে।
  3. প্রোবায়োটিক খাবার যেমন টক দই খেতে পারেন তেলে ভাজা খাবার খাওয়ার পর। সামান্য ভাজা জিরার গুঁড়া মিশিয়ে নিলে উপকার পাবেন আরও দ্রুত। 
  4. তেল ও মসলাদার খাবার যদি খাওয়া হয়েই যায় তবে পরবর্তী খাবারে রাখুন আঁশযুক্ত খাবার। এতে হজমের সমস্যা থেকে রেহাই মিলবে। 
  5. তেল-চর্বিযুক্ত খাবার খাওয়ার পর পরই আইসক্রিম বা ঠান্ডা জাতীয় খাবার খাবেন না। এই ধরনের খাবার তৈলাক্ত খাবার হজমের ক্ষেত্রে চাপ ফেলে লিভার ও কিডনির উপর। 
  6. কিছুক্ষণ হাঁটুন। প্রতিদিন অন্তত ২০ মিনিট হাঁটলে পরিপাক ক্রিয়া তরান্বিত হয়। 
  7. তেলযুক্ত খাবার খাওয়া হয়ে গেলে বাদাম জাতীয় খাবার খান পরবর্তী খাবারের সময়। 
  8. এক গ্লাস কুসুম গরম পানিতে ১ চা চামচ মৌরি কিছুক্ষণ ভিজিয়ে রেখে পান করুন। আরাম মিলবে গ্যাস্ট্রিকের অস্বস্তি থেকে। 

তথ্য: টাইমস অব ইন্ডিয়া 

/এনএ/
সম্পর্কিত
কোষ্ঠকাঠিন্য কমাতে ঘরেই করুন এই ৭ যোগাসন
কোমরব্যথায় কষ্ট? ঘরেই করুন এই ৮ পিলাটিস ব্যায়াম
অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে ৩ সপ্তাহের খাদ্য পরিকল্পনা
সর্বশেষ খবর
ঢামেক হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু
ব্যালন ডি’অর আমার প্রাপ্য: ইয়ামাল
ব্যালন ডি’অর আমার প্রাপ্য: ইয়ামাল
ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে আবেদন
ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে আবেদন
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭, শীর্ষে মিরপুর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭, শীর্ষে মিরপুর
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়