চা পাতার নির্যাসে আঁকা ছবি নিয়ে প্রদর্শনী ‘দাগ’

সুবর্ণ আসসাইফ
২৮ মে ২০২২, ২১:২৭আপডেট : ২৮ মে ২০২২, ২২:১৩

রাজধানীর ধানমন্ডির গ্যালারি চিত্রকে শুরু হয়েছে শিল্পী টুটুল আহমেদের একক চিত্র প্রদর্শনী ‘দাগ’।’ চা পাতার নির্যাসে আঁকা ভিন্নধর্মী ৭০টির বেশি চিত্রকর্ম নিয়ে ১৫ দিনব্যাপী প্রদর্শনীটির উদ্বোধন করা হয় আজ ২৮ মে (শনিবার)। 

অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন

প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, ‘স্বাধীনতার আগে বা পরে শিল্পীদের ভূমিকা কখনই রচিত হয়নি। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে সেগুলো ধরে রাখতে হবে।’

বক্তব্য রাখছেন খুশি কবির

শিল্পী টুটুল আহমেদ বলেন, ‘যে বিষয়গুলো আমার মধ্যে দাগ কেটেছে, তা নিজের ভেতর ধারণ করে প্রকাশ করেছি আমি। আমার, পরিবার, প্রকৃতি ও পরিবেশের, সমাজের, রাজনীতির এবং রাষ্ট্রের দাগ সমূহের প্রতিচ্ছবি এই শিল্পকর্মগুলো।’

তিনি আরও বলেন, ‘প্রদর্শনীর অন্তর্ভুক্ত সবগুলো ছবিই আমি এঁকেছি চা পাতার নির্যাস দিয়ে। চা পাতাকে বেছে নিয়েছি কারণ এই সবুজ পাতার নির্যাসটুকু এক কঠিন পরিশ্রম প্রক্রিয়ার মধ্য দিয়ে বেরিয়ে আসে। আমার মনের সাথে মিলিয়ে মিশিয়ে তারপর ক্যানভাসে প্রকাশ করেছি।’ 

প্রদর্শনী উন্মুক্ত থাকছে সবার জন্য

মঞ্চসারথী আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী খুশি কবির। আগামী ১১ জুন পর্যন্ত চলবে প্রদর্শনীটি। সকাল ১১টা থেকে রাত ৯ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজনটির স্পন্সর কাজী অ্যান্ড কাজী টি এবং মিডিয়া পার্টনার বাংলা ট্রিবিউন। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের