হৃদরোগের কারণ হতে পারে এসব খাবার

লাইফস্টাইল ডেস্ক
৩১ মে ২০২২, ১২:৪৮ আপডেট : ৩১ মে ২০২২, ১২:৪৮

অস্বাস্থ্যকর খাদ্যাভাসের কারণে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিস থাকলে এই বিষয়ে সতর্ক হওয়া আরও জরুরি। জেনে নিন কোন খাবারগুলোর কারণে ঝুঁকি বাড়ে হৃদরোগের।

সোডা জাতীয় পানীয়
গরমে স্বস্তি পেতে সোডা জাতীয় পানীয় পান করেন অনেকেই। এতে সাময়িকভাবে স্বস্তি পাওয়া গেলেও ক্ষতি হয় শরীরেরই। নিয়মিত এই ধরনের পানীয় খাওয়ার অভ্যাস হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে তোলে। তাই সোডা বা কোল্ড ড্রিংক ধরনের পানীয় বেশি না খাওয়াই ভালো।

লবণ
অতিরিক্ত কাঁচা লবণ খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের অন্যতম কারণ। হৃদযন্ত্র ভালো রাখতে চিকিৎসকরা কাঁচা লবণ খেতে নিষেধ করেন। বিশেষ করে যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, কাঁচা লবণ তাদের জন্য মারাত্মক ক্ষতিকর।

অতিরিক্ত কার্বোহাইড্রেট
সাদা পাউরুটি, আলু কিংবা ভাত অতিরিক্ত খাবেন না। পাউরুটিতে ফাইবার ও প্রোটিন কম থাকে, তাই দ্রুত হজম হতে পারে না। ফলে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায়। পুষ্টিবিদরা বলছেন, প্রয়োজনের অতিরিক্ত ভাত খেলেও বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি। ভাতে স্টার্চের পরিমাণ অনেক বেশি। স্টার্চ শরীরে জন্য ক্ষতিকর।

চিনি সাদা
চিনি অতিরিক্ত পরিমাণে খাওয়া শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। চিনি হৃদরোগের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে তোলে। চিনির বদলে মধু কিংবা গুড় খাওয়ার অভ্যাস করুন।

/এনএ/
সম্পর্কিত
ডেঙ্গু হলে কেন কমে যায় প্লাটিলেট, শরীরে তখন কী ঘটে?
কালো কফি না গ্রিন টি, স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
গর্ভাবস্থায় রক্তস্বল্পতা শিশুর মস্তিষ্কে প্রভাব ফেলে, বলছে নতুন গবেষণা
সর্বশেষ খবর
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!