গরম ভাতের সঙ্গে ডিম বেগুনের তরকারি

জীবনযাপন ডেস্ক
০৫ জুন ২০২২, ১৭:১৯আপডেট : ০৫ জুন ২০২২, ১৭:১৯

খুব সহজে এই আইটেমটি রেঁধে ফেলা যায়। গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত ডিম বেগুনের এই তরকারি। জেনে নিন কীভাবে রান্না করবেন।

প্যানে তেল গরম করে আধা চা চামচ জিরা ও ২টি পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ নরম হয়ে গেলে ১ চা চামচ বা স্বাদ মতো মরিচের গুঁড়া দিন। কম আঁচে নেড়েচেড়ে ভেজে নিন। ২০০ গ্রাম বেগুন কিউব করে কেটে দিয়ে দিন। স্বাদ মতো লবণ ও একটি টমেটোর টুকরো দিন। কয়েক মিনিট নেড়ে ১ চা চামচ পানি দিয়ে ঢেকে দিন। কম আঁচে ৩ থেকে ৪ মিনিট ঢেকে রাখুন। সেদ্ধ হয়ে গেলে চামচের সাহায্যে চেপে ভেঙে নিন। নামিয়ে রাখুন বেগুনের তরকারি।

এবার আরেকটি প্যানে ১ টেবিল চামচ তেলে অর্ধেকটি পেঁয়াজ ও ৪ কোয়া রসুন কুচি দিন। কয়েক মিনিট ভেজে একটি ডিম, সামান্য লবণ ও কাঁচা মরিচের টুকরা দিন। চামচ দিয়ে ডিম ভেঙে নেবেন। এবার প্যানে বেগুনের মিশ্রণ দিয়ে নেড়ে নিন। নামানোর আগে ধনেপাতা কুচি ছিটিয়ে দিন।  

রেসিপি ও ছবি: জনতার রান্নাঘর

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইংল্যান্ডের গোলের পর আর্জেন্টিনার সমতা
ইংল্যান্ডের গোলের পর আর্জেন্টিনার সমতা
প্রথমার্ধে গোল হয়নি, তবে ফাউল হয়েছে ১৯টি!
প্রথমার্ধে গোল হয়নি, তবে ফাউল হয়েছে ১৯টি!
আরেক বিয়ের ঘোষণা দিলেন পরীমণি, আর্জেন্টিনা কি পারবে?
আরেক বিয়ের ঘোষণা দিলেন পরীমণি, আর্জেন্টিনা কি পারবে?
ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ শুরু
ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ শুরু
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল