মর্নিং ওয়াক শেষে কী খাবেন?

জীবনযাপন ডেস্ক
০৫ জুন ২০২২, ২০:৩৮আপডেট : ০৫ জুন ২০২২, ২০:৩৮

সকালে ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ হাঁটা কিংবা দৌড়ানো খুবই ভালো অভ্যাস। এতে শরীর সুস্থ থাকে। মর্নিং ওয়াক শেষে হাঁপিয়ে ওঠার পর এমন কিছু খাবার রাখতে পারেন খাদ্য তালিকায়, যেগুলো দ্রুত আপনাকে এনার্জি ফিরে পেতে সাহায্য করবে।

  • সকালের হাঁটা শেষে ফ্রেশ হয়েই কলা ও পিনাট বাটার খেতে পারেন। এটি খুব দ্রুত আপনাকে ঝরঝরে করে তুলবে।
  • তরমুজে প্রচুর পরিমাণে পানি ও লাইকোপেন রয়েছে। এই দুই উপাদান ক্লান্তি দূর করতে পারে ঝটপট। তাই মর্নিং ওয়াক শেষে খেতে পারেন তরমুজ।
  • পান করতে পারেন চকলেট মিল্ক। উচ্চ প্রোটিন সমৃদ্ধ চকলেট মিল্ক যেমন দ্রুত হজম হয়, তেমনি ক্লান্তি ও অবসাদ দূর করে পুরোপুরি।
  • বিভিন্ন ধরনের সবজি দিয়ে ডিমের অমলেট বানিয়ে খেতে পারেন। এতে থাকা প্রোটিন, ভিটামিন ও মিনারেল আপনাকে দ্রুত কাজে ফিরতে সাহায্য করবে।
  • ফল মিশিয়ে খেতে পারেন কটেজ চিজ। উচ্চ প্রোটিন, ক্যালসিয়াম ও সোডিয়ামের উৎস এই খাবার ঘামের সাথে ঝরে যাওয়া ইলেক্ট্রোলাইট ফিরে পেতে সাহায্য করবে।
  • দৌড়ানো ও ব্যায়াম শেষে পরিমাণ মতো প্রোটিন সেক খেতে পারেন। শরীর ঝরঝরে হবে।
  • পছন্দের সবজি মিশিয়ে খেতে পারেন এক টুকরো গ্রিলড চিকেন।  

তথ্য: টাইমস অব ইন্ডিয়া  

/এনএ/
সম্পর্কিত
অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে ৩ সপ্তাহের খাদ্য পরিকল্পনা
সাদা ভাত খেয়েও কি ওজন কমানো সম্ভব?
সাদা লবণ না খনিজ লবণ হৃদস্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বানরের হাত থেকে রেহাই পেতে ডিসির কাছে আবেদন, দু্ই মাসেও কাজ হয়নি
বানরের হাত থেকে রেহাই পেতে ডিসির কাছে আবেদন, দু্ই মাসেও কাজ হয়নি
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
ভ্রমণের আগে অনলাইন রিভিউ কতটা বিশ্বাস করবেন
ভ্রমণের আগে অনলাইন রিভিউ কতটা বিশ্বাস করবেন
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি