ত্বকের যত্নে টোনার ব্যবহার জরুরি কেন?

জীবনযাপন ডেস্ক
১০ জুন ২০২২, ১২:২৭আপডেট : ১০ জুন ২০২২, ১২:২৭

ত্বক সুন্দর ও পরিষ্কার রাখতে টোনার ব্যবহারের বিকল্প নেই। ত্বকের রোমকূপের মুখগুলোকে সংকুচিত করতে সাহায্য করে টোনার। এছাড়া ত্বকের তৈলাক্তভাব কমায় ও  ব্রণ দূর করে এটি। ঘরেই কেমিক্যালমুক্ত উপায়ে বানিয়ে নিতে পারেন প্রাকৃতিক টোনার।  

 

আপেল সাইডার ভিনেগার
সমপরিমাণ আপেল সাইডার ভিনেগার ও পানি মিশিয়ে নিন।  কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে তুলার সাহায্যে ত্বকে লাগান।  পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

শসা ও অ্যালোভেরা
কোয়ার্টার কাপ শসার পেস্ট বা জুসে এক টেবিল চামচ অ্যালোভেরা জেল ভালো করে মেশান। তুলা দিয়ে মুখ ও গলার ত্বকে লাগান।  কয়েক মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই টোনার ত্বকের উজ্জ্বলতা বজায় রাখে ও ত্বককে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে। ত্বককে হাইড্রেট করতেও সাহায্য করে এটি।

গ্রিন টি
এক কাপ পানিতে দুটো টি ব্যাগ দিয়ে মাঝারি আঁচে ফোটান। ১৫ মিনিট পর চুলা বন্ধ করে ঠান্ডা করে নিন। এবার একটি স্প্রে বোতলে ঢেলে আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন। এই টোনার ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং অতিরিক্ত তেল অপসারণ করতে সহায়তা করে।

ডাব ও দুধ
চমৎকার টোনার হিসেবে কাজ করে ডাবের পানি। একটি পাত্রে এক কাপ ডাবের পানি এবং আধা কাপ দুধ ঢেলে চামচ দিয়ে ভালোভাবে নাড়ুন। তারপর বোতলে ঢেলে ফ্রিজে রাখুন। তুলা ভিজিয়ে ব্যবহার করুন।

/এনএ/
সম্পর্কিত
দাদির সৌন্দর্যচর্চার গোপন রহস্য জানালেন কারিশমা কাপুর
ত্বকের যত্নে চকোলেট ফেস মাস্ক: ঘরেই যত্ন, তবে সতর্কতায়
উজ্জ্বল ও আর্দ্র ত্বকের জন্য কৃতি শ্যাননের সকালের রূপচর্চা
সর্বশেষ খবর
সম্পদের বিবরণী না দেওয়ায় শামসুল হক টুকুর ছেলের বিরুদ্ধে মামলার অনুমোদন
সম্পদের বিবরণী না দেওয়ায় শামসুল হক টুকুর ছেলের বিরুদ্ধে মামলার অনুমোদন
চীন সফরে গেলেন শিক্ষামন্ত্রী 
চীন সফরে গেলেন শিক্ষামন্ত্রী 
৯৯৯ সেবায় বিলম্ব, হাইকোর্টের রুল
৯৯৯ সেবায় বিলম্ব, হাইকোর্টের রুল
২ লাখ ভিসা বাতিলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
২ লাখ ভিসা বাতিলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ