পেঁয়াজের খোসা ছাড়ানো যাবে দ্রুত, পানিও আসবে না চোখে

জীবনযাপন ডেস্ক
২৮ জুন ২০২২, ১২:৫৫আপডেট : ২৮ জুন ২০২২, ১২:৫৫

পেঁয়াজের পাতলা খোসা ছাড়ানো খুবই বিরক্তিকর কাজ। এছাড়া চোখে পানি আসার বিড়ম্বনা তো রয়েছেই। কীভাবে ঝামেলা ছাড়াই অতি দ্রুত পেঁয়াজের খোসা ছাড়াবেন এবং কী করলে চোখে পানি আসবে না জেনে নিন।

  • শুরুতেই পেঁয়াজের আগা ও গোড়ার অংশ কেটে ফেলুন। এরপর মাঝখান থেকে অর্ধেক করে নিন। এবার হাতের সাহায্যে খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন খোসা। চাইলে ছুরি খোসার ভেতরের দিকে ঢুকিয়েও খোসা ছাড়াতে পারেন। 
  • খোসা ছাড়ানো ও অর্ধেক করে কাটা পেঁয়াজ আধা ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। এরপর বের করে ঠান্ডা অবস্থায় কেটে নিন। চোখে পানি আসবে না।
  • কুচি করে কাটার আগে ঠান্ডা পানিতে মিনিট বিশেক ভিজিয়ে রাখলেও চোখে পানি আসবে না।
  • সবসময় ধারালো ছুরি বা বটি দিয়ে কাটবেন পেঁয়াজ। ধার কম থাকলে পেঁয়াজের ভেতরের কোষ বেশি ক্ষতিগ্রস্ত হয়। ফলে চোখে পানি আসে যে উপাদানটির কারণে, সেটি অতিরিক্ত পরিমাণে নির্গত হয়। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্বাচনের আগে ফের তুরস্কবিরোধী মেজাজে নেতানিয়াহু
নির্বাচনের আগে ফের তুরস্কবিরোধী মেজাজে নেতানিয়াহু
বিয়ে পুরুষের জন্য ‘আশীর্বাদ’, নারীর জন্য কী?
বিয়ে পুরুষের জন্য ‘আশীর্বাদ’, নারীর জন্য কী?
‘গ্যাস সংকটের কারণে’ বন্ধ হলো ফুয়াং ফুডের কারখানা
‘গ্যাস সংকটের কারণে’ বন্ধ হলো ফুয়াং ফুডের কারখানা
টেটনের স্বচ্ছ জলে ডুব, সঙ্গে পাহাড়ের অপূর্ব দৃশ্য
টেটনের স্বচ্ছ জলে ডুব, সঙ্গে পাহাড়ের অপূর্ব দৃশ্য
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি