ঈদের ছুটিতে কোথায় ঘুরতে যাবেন?

জীবনযাপন ডেস্ক
০৮ জুলাই ২০২২, ১৫:৪৬ আপডেট : ০৮ জুলাই ২০২২, ১৫:৪৯

ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঢাকার মধ্যে কিংবা আশেপাশে ঘুরতে চাইলে বেছে নিতে পারেন বিভিন্ন বিনোদন কেন্দ্র। নির্মল পরিবেশে দুদণ্ড জিরিয়ে নিতে চাইলে ঢুঁ মারতে পারেন গাছগাছালি ঘেরা পার্কে। জাদুঘরে ঘুরতে যেতে পারেন শিশুদের নিয়ে। জেনে নিন ঈদের ছুটিতে ঘোরা যায় এমন কিছু জায়গা সম্পর্কে।

 

টগি ওয়ার্ল্ড 


টগি ওয়ার্ল্ড 

বসুন্ধরা সিটির উপরে প্রায় ৩৭ হাজার বর্গফুট আয়তনের দুটো ফ্লোর নিয়ে সাজানো হয়েছে টগি ওয়ার্ল্ড। এখানে নাগরদোলা, বাম্পার কার, লিটল প্লেন, গেম জোনসহ একাধিক রাইড ও বিনোদনের ব্যবস্থা রয়েছে শিশুদের জন্য। ঈদ উপলক্ষে দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত টগি ওয়ার্ল্ডের দরজা খোলা থাকবে বলে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

শিশুমেলা  
ঈদ উপলক্ষে সকাল এগারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকছে রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশুমেলা। বিভিন্ন ধরনের রাইড উপভোগ করা যাবে ৫০ টাকা খরচ করে। ঢুকতে প্রয়োজন হবে জনপ্রতি ১০০ টাকা।

জাতীয় চিড়িয়াখানা 
মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা হতে পারে ঘোরাঘুরির জন্য চমৎকার স্থান। দেশি-বিদেশি নানা ধরনের পশুপাখির দেখা মিলবে এখানে। খোলা স্থানে শিশুরাও খেলার সুযোগ পাবে। 

পূর্বাচল নিউ টাউন 
গন্তব্য খানিকটা দূরে হলে সবুজে ঘেরা নতুন শহর পূর্বাচল থেকে ঘুরে আসতে পারেন। ৩০০ ফিটের রাস্তা ধরে সোজা গেলে পড়বে পূর্বাচল নিউ টাউন। ২১ নাম্বার সেক্টরে রয়েছে ব্লু লেক। এই লেক কেন্দ্র করে গড়ে উঠেছে বেশ কিছু রেস্টুরেন্ট। কাবাব, নান, রাইসসহ নানা ধরনের আইটেম পেয়ে যাবেন এখানে। চা কিংবা কফিও খেতে পারবেন লেকের পাড়ে বসে। 

 

জাতীয় চিড়িয়াখানা 


বালু নদী 

পরিবার নিয়ে ঢাকার বাড্ডা এলাকার বেরাইদ থেকে রূপগঞ্জের ইছাপুরা পর্যন্ত নৌভ্রমণ করে আসতে পারেন। নদীর ফ্রেশ বাতাসে দুদণ্ড ভালো সময় কাটবে বালু নদীর উপর।

জাতীয় স্মৃতিসৌধ, সাভার
সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ থেকেও বেড়িয়ে আসতে পারেন ঈদের ছুটিতে। ঈদের ছুটির তিনদিনই দর্শনার্থীদের জন্য খোলা থাকবে জাতীয় স্মৃতিসৌধ।

জিন্দা পার্ক
পরিবারের সবাইকে নিয়ে ঢাকার একদম কাছেই জিন্দা পার্কে চলে যেতে পারেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত জিন্দা পার্কে যাওয়া যায় ৩০০ফিট দিয়ে। কাঞ্চন ব্রিজ থেকে ঢাকা সিটি বাইপাস ধরে কিছু এগুলেই জিন্দা পার্ক। জনপ্রতি ১০০ টাকা টিকিটে সারাদিন কাটিয়ে দিতে পারবেন গাছগাছালি ও পাখির সান্নিধ্যে। ভেতরে থাকা রেস্টুরেন্টে পেয়ে যাবেন খাবার।   

 

জিন্দা পার্ক

 

নন্দনপার্ক, গাজীপুর  
নবীনগর-চন্দ্রা হাইওয়েতে অবস্থিত আরেকটি বিনোদন কেন্দ্র হচ্ছে নন্দন পার্ক। ঈদ উপলক্ষে ডিজে শোসহ নানা আয়োজন থাকছে এখানে। 

ফ্যান্টাসি কিংডম, আশুলিয়া
সারা দিন হই-হুল্লোড়, খেলাধুলা, খাওয়া-দাওয়ার জন্য চমৎকার বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডম। এখানে আছে ফ্যামিলি রোলার কোস্টার, পাইরেট শিপ, প্যাডেল বোট, জায়ান্ট ফেরিস হুইল, ফ্লুম রাইড, বাউন্সি স্লাইড, বাউন্সি ক্যাসল, ব্যাটারি কার, সার্কাস সুইং, ঈগলু হাউসসহ বিভিন্ন রাইড। ওয়াটার কিংডমে রয়েছে ফ্যামিলি পুল, ওয়াইল্ড ওয়েভ রিভার, লেজি রিভারসহ নানা ধরনের রাইড। ঈদ উপলক্ষে ৮৫০ টাকার প্যাকেজে আটটি রাইড উপভোগের সুযোগ থাকছে। 

ঠিকানা
ডে আউটার ‘ঠিকানা’ থেকে ঘুরে আসতে পারেন এক বিকেলে। বারিধারা থেকে মাত্র ১৫ মিনিটের দূরত্বে বেরাইদ বালু নদীর তীর ঘেঁসে ঠিকানার অবস্থান। খোলা মাঠে শিশুরা খেলাধুলা করতে পারবে। আবার রেস্টুরেন্টের চমৎকার খাবার খেতে পারবেন আম বাগানের খোলা পরিবেশে বসে।

/এনএ/
সম্পর্কিত
বাংলাদেশের পর্যটনকেন্দ্রে ‘ওভারট্যুরিজম’ কতটা সমস্যা হয়ে উঠছে
প্লাস্টিকমুক্ত ভ্রমণ কেন জরুরি, কীভাবে শুরু করবেন
জানেন নাকি তুরস্কের গোবেকলি তেপে কী
সর্বশেষ খবর
উৎসবের বেঁচে যাওয়া খাবার কত দিন খাওয়া নিরাপদ? জানুন সংরক্ষণের নিয়ম
উৎসবের বেঁচে যাওয়া খাবার কত দিন খাওয়া নিরাপদ? জানুন সংরক্ষণের নিয়ম
যাত্রাবাড়ী ও শেরেবাংলা নগর থানায় নতুন ওসি
যাত্রাবাড়ী ও শেরেবাংলা নগর থানায় নতুন ওসি
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৬ বছর, সাফল্যের পাল্লা কতটা ভারী?
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৬ বছর, সাফল্যের পাল্লা কতটা ভারী?
লগি-বৈঠা নিয়ে পদ্মা সেতুর কাছে অবরোধ–ভাঙচুর, ককটেল বিস্ফোরণ
লগি-বৈঠা নিয়ে পদ্মা সেতুর কাছে অবরোধ–ভাঙচুর, ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন