চুলের যত্নে ভিটামিন ই তেল যেভাবে ব্যবহার করবেন

জীবনযাপন ডেস্ক
১৬ জুলাই ২০২২, ১১:০৭ আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৬:১৪

চুল প্রাকৃতিকভাবে ঝলমলে রাখতে চাইলে ভিটামিন ই সমৃদ্ধ খাবার যেমন নিয়মিত খেতে হবে, তেমনি এই ভিটামিন মিশ্রিত হেয়ার প্যাক ব্যবহার করাও জরুরি। ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বের করে মিশিয়ে নিতে পারেন বিভিন্ন হেয়ার প্যাকে। এতে চুল মজবুত ও ঘন হবে। বন্ধ হবে চুল পড়াও। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন এই তেল।

  • একটি ডিম ফেটিয়ে দুই চা চামচ নারিকেলের দুধ ও কয়েকটি ভিটামিন ই ক্যাপসুলের তেল মেশান। মিশ্রণটি চুলে এক ঘণ্টা লাগিয়ে রেখে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • চার/পাঁচটি জবা ফুলের পাপড়ি ছেঁচে নিন। এতে দুটি ভিটামিন ই ক্যাপসুলের তেল মেশান। প্যাকটি চুলে কিছুক্ষণ লাগিয়ে রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। 
  • আধা কাপ টক দইয়ের সঙ্গে দুই চা চামচ ভিটামিন ই অয়েল মিশিয়ে চুলে লাগান। এক ঘণ্টা রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • নারিকেলের তেলের সঙ্গে খানিকটা মধু ও ভিটামিন ই তেল মিশিয়ে চুলে লাগান ঘষে ঘষে। গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে লাগাবেন। এরপর শাওয়ার ক্যাপ পরে অপেক্ষা করুন ৪০ মিনিট। ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে। 
  • পাকা কলা চটকে কয়েকটি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। 
/এনএ/
সম্পর্কিত
ত্বকের যত্নে নতুন ট্রেন্ড ‘ইলেকট্রোলাইট ক্রিম’ কতটা নিরাপদ
ব্রণ কমাতে মুখ ধোয়ার সময় এই ভুলগুলো এড়িয়ে চলুন
ঘুম আসছে না? শোয়ার আগে কাজে লাগতে পারে যে ৩ আধুনিক যন্ত্র
সর্বশেষ খবর
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
ক্যাম্পাসে অরাজনৈতিক সংগঠনগুলোতে ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগ রাকিবের
ক্যাম্পাসে অরাজনৈতিক সংগঠনগুলোতে ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগ রাকিবের
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ