রাতে ভালো ঘুম হচ্ছে না? জেনে নিন করণীয়

জীবনযাপন ডেস্ক
১৯ জুলাই ২০২২, ১৫:৩৭আপডেট : ১৯ জুলাই ২০২২, ১৫:৩৭

শারীরিক ও মানসিক সুস্থতার জন্য প্রতিদিন পর্যাপ্ত ঘুম ভীষণ প্রয়োজন। কিন্তু অনেক সময় রাতে সময় মতো বিছানায় গেলেও ঘুম আসতে চায় না। আর অনিদ্রার কারণে দিনভর কাজের এনার্জি পাওয়া যায় না, সারাক্ষণ ক্লান্ত লাগে। ঘুমের সমস্যা সমাধানে কী করবেন এবং কী করবেন না জেনে নিন।

 

গ্যাজেট থেকে দূরে থাকুন
বিভিন্ন জরিপ বলছে, মোবাইল বা গ্যাজেট আসক্তির কারণে অনিদ্রার সমস্যা বেড়ে গেছে বর্তমানে। গ্যাজেটের স্ক্রিন থেকে আসা আলো ঘুমের ব্যাঘাত ঘটায়। ঘুমানোর আগে তাই গ্যাজেট সঙ্গে রাখবেন না। সম্ভব হলে কিছুক্ষণ মেডিটেশন করুন কিংবা বই পড়ুন।

ঘরের পরিবেশ গুরুত্বপূর্ণ
ঘুমের পরিবেশ তৈরি করুন ঘরে। অন্ধকার, শীতল ও আরামদায়ক পরিবেশ জরুরি ভালো ঘুমের জন্য। বেড রুমে কখনও টেলিভিশন রাখবেন না। জানালা-দরজায় ব্যবহার করুন ভারি পর্দা। চাইলে ওয়ার্ম লাইট জ্বালিয়ে দিতে পারেন ঘুমানোর আগে।

সন্ধ্যার পর ক্যাফেইন গ্রহণ করবেন না
ক্যাফেইন মস্তিষ্ককে উত্তেজিত করে। সন্ধ্যার পর তাই চা কিংবা কফি না খেলেই ভালো করবেন।

নজর দিন খাদ্যাভ্যাসের দিকে
ঘুমানোর অন্তত দুই বা তিন ঘণ্টা আগে রাতের খাবার খাবেন। ভারি খাবার খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমাতে গেলে হজমের সমস্যা দেখা দিতে পারে। রাতে ভাজাপোড়া বা অতিরিক্ত তেলমসলা আছে এমন খাবার খাবেন না। এর বদলে স্যুপ, সালাদ, সবজি খেতে পারেন।

সময় মতো ঘুমাতে যান
ঘুম আসুক কিংবা না আসুক, প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে চলে যাবেন। এতে ধীরে ধীরে ঠিক একই সময়ে শরীর ও মস্তিষ্ক নিজেকে প্রস্তুত করে ফেলবে ঘুমানোর জন্য।  

দিনের ঘুমকে বিদায় জানান
অনেকে দুপুরে খাবার পর কিংবা বিকেলে বিশ্রাম নেন বা অল্প সময় ঘুমিয়ে নেন। এই অভ্যাস বাদ দিয়ে দিন রাতে অনিদ্রার সমস্যায় ভুগলে।

শরীরচর্চা জরুরি
প্রতিদিন কিছুক্ষণ ব্যায়াম করবেন। ভালো ঘুমের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ।

/এনএ/
সম্পর্কিত
চকলেটপ্রেমী হয়েও ৪৭-এ ফিট ইমরান হাশমি, কী তার ডায়েটের রহস্য
আমাদের আসলে কতটুকু রোদে থাকা প্রয়োজন
আমির খানের ফিটনেস-রহস্য জানালেন নিজেই
সর্বশেষ খবর
মুখের মেছতা কমছে না? রোজের কোন অভ্যাসগুলো বাড়িয়ে দিচ্ছে দাগ
মুখের মেছতা কমছে না? রোজের কোন অভ্যাসগুলো বাড়িয়ে দিচ্ছে দাগ
সুনিধির প্রথম ক্রাশের নাম শুনে কেন অবাক অমিতাভ
সুনিধির প্রথম ক্রাশের নাম শুনে কেন অবাক অমিতাভ
জার্মানির ভিসা জটিলতা, বিকল্প চীন
জার্মানির ভিসা জটিলতা, বিকল্প চীন
ধানমন্ডিতে অর্ণবের রহস্যজনক মৃত্যু: তিন মাসেও ময়নাতদন্ত প্রতিবেদন পায়নি পুলিশ
ধানমন্ডিতে অর্ণবের রহস্যজনক মৃত্যু: তিন মাসেও ময়নাতদন্ত প্রতিবেদন পায়নি পুলিশ
সর্বাধিক পঠিত
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
আজ রাষ্ট্রপতি নির্বাচনমির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত