পিস লিলি গাছের যত্ন

শান্তির প্রতীক বলা হয় পিস লিলিকে। একরাশ ঘন সবুজ পাতার মাঝে উঁকি দেওয়া লম্বাটে সাদা ফুল দেখলেই যেন এক ধরনের মুগ্ধতা ছড়িয়ে পড়ে আমাদের মনে। খুব অল্প যত্নে বেড়ে ওঠে পিস লিলি গাছ। এটি যেমন ঘরের সৌন্দর্য বাড়ায়, তেমনি বাতাস পরিশোধনেও ভূমিকা রাখে।

জীবনযাপন ডেস্ক
১৫ আগস্ট ২০২২, ১৬:০৩আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৬:০৩

পিস লিলি গাছের নিচের অংশে নতুন চারা বের হয়। এই চারা উঠিয়ে অন্য টবে বুনে দিলে তৈরি হয় নতুন গাছ। বীজ থেকেও নতুন চারা গজায়। জেনে নিন কীভাবে যত্ন করলে পিস লিলি ফুলের দেখা মিলবে সারা বছর।

  • এঁটেল মাটি এই গাছের উপযোগী নয়। বেলে দোআঁশ মাটিতে লাগান পিস লিলি গাছ।
  • মাটিতে জৈব সার কিংবা ভার্মি কমপোস্ট সার মিশিয়ে দিলেই যথেষ্ট। কোনও ধরনের রাসায়নিক সারের প্রয়োগ প্রয়োজন নেই।
  • এটি ইনডোর প্ল্যান্ট। অতিরিক্ত রোদ তাই দরকার হয় না গাছের জন্য। তবে একেবারে অন্ধকার জায়গায় রাখবেন না। এতে গাছ বাড়বে না, সহজে ফুলও আসবে না। পরোক্ষ রোদ আসে ও আলোবাতাস চলাচল করে এমন স্থানে রাখুন টবসহ পিস লিলি গাছ।
  • গাছে খুব ঘনঘন পানি দেবেন না। এতে গোড়া পচে যেতে পারে। আবার খুব কম পানি দিলেও বাঁচে না পিস লিলি গাছ। মাটি বুঝে পানি দেবেন। মাটি শুকিয়ে গেলে অল্প করে পানি দিয়ে ভিজিয়ে দিন মাটি। সবচেয়ে ভালো হয় একটি ট্রের উপর পানি দিয়ে সেটার উপর টব রাখলে।
  • ফুল শুকিয়ে গেলে কাণ্ডটি কেটে ফেলুন।
  • যদি পাতার আগা বাদামি হয়ে যায়, তবে বুঝবেন প্রয়োজনের চাইতে কম বা বেশি পানি দেওয়া হচ্ছে গাছে।
  • মাঝে মাঝে পাতায় পানি স্প্রে করে দেবেন। এতে তাজা থাকবে পাতা। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নীরব প্রশান্তির আলোয় আন্তর্জাতিক দীপ্তিময় শান্তি দিবস
নীরব প্রশান্তির আলোয় আন্তর্জাতিক দীপ্তিময় শান্তি দিবস
ইমাম ও খতিবের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা নারী গ্রেফতার
ইমাম ও খতিবের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা নারী গ্রেফতার
গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, চালু হবে দুই ঘাঁটি
গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, চালু হবে দুই ঘাঁটি
আশুলিয়ার পোশাক কারখানায় বিষ্ফোরণে দগ্ধ ব্যক্তির মৃত্যু
আশুলিয়ার পোশাক কারখানায় বিষ্ফোরণে দগ্ধ ব্যক্তির মৃত্যু
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন