শিশুকে নিয়ে ভ্রমণ, মনে রাখা চাই যেসব বিষয়

জীবনযাপন ডেস্ক
১৫ আগস্ট ২০২২, ২০:৩১আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১২:০৭

অনেকেই মনে করেন শিশুকে নিয়ে ঘুরতে যাওয়া ঝক্কির কাজ। কিন্তু ভ্রমণ শিশুর সঠিক বিকাশে জন্য ভীষণ জরুরি- এটা অস্বীকার করার উপায় নেই। আপনার ছোট্টমণির যেন অস্বস্তি না হয় ভিন্ন পরিবেশে সেজন্য কিছু বিষয়ের দিকে লক্ষ রাখা জরুরি। এতে শিশুর পাশাপাশি আপনিও ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারবেন পুরোপুরি।   

 

 

১। শিশুর প্রয়োজনীয় জিনিসের একটি তালিকা করে ফেলুন গোছগাছ করার আগে। সেই তালিকা ধরে জিনিস ব্যাগে নিন। এতে প্রয়োজনীয় ছোটখাটো জিনিস বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা কমে যাবে।

২। শিশুকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় মাঝরাতে ছাড়বে এমন বিমান বা বাসের টিকিট না কাটাই শ্রেয়। সারা রাত ঘুম না হলে শিশুরা সারা দিন স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে না।

৩। যাত্রাপথে শিশুর জন্য বাড়তি ও শুকনা খাবার রাখবেন হাতের কাছে। কোনও কারণে ট্রেন কিংবা বিমান দেরি করে গন্তব্যে পৌঁছলে শিশুর যেন কোনও সমস্যা না হয়।

৪। ছোটদের নাপা, বমির ওষুধ অবশ্যই সঙ্গে রাখবেন।

৫। শিশু যদি বেশি ছোট হয় ও বাইরের খাবারে অভ্যস্ত না হয়, তাহলে সঙ্গে ছোট রাইস কুকার বা ইলেকট্রিক কেটলি নিতে পারেন। চট করে সুজি বা ওটজাতীয় খাবার রান্না করে ফেলা যাবে এগুলোতে।

৬। হোটেল থেকে ঘুরতে বের হওয়ার সময় বাটিতে শুকনো ফল নিয়ে নিন। এছাড়া বিস্কুট বা সেদ্ধ ডিম নিতে পারেন সঙ্গে। পানির বোতল রাখবেন অবশ্যই।

৭। বাড়তি দুই সেট কাপড় সঙ্গে নিয়ে নেবেন হোটেল থেকে বের হওয়ার সময়। খাবার খাওয়ার সময় বা অন্য যেকোনো কারণে শিশুর কাপড় ভিজে গেলে কাজে লাগবে।    

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম