গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি কি এক?

জীবনযাপন ডেস্ক
৩০ আগস্ট ২০২২, ১৭:১৬ আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০১:০২

বুক জ্বালাপোড়া করা, পেট ফুলে যাওয়া, খাবার গলা দিয়ে উঠে আসা, টক ঢেঁকুর ওঠা কিংবা ঘনঘন ঢেঁকুর ওঠা গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির লক্ষণ। গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি কি আসলে একই সমস্যা নাকি এদের পার্থক্য রয়েছে?

অ্যাসিডিটি বা অ্যাসিড রিফ্লাক্স এমন একটি অসুস্থতা যা মৃদু উপসর্গের পাশাপাশি মারাত্মক আকার ধারণ করার ক্ষমতা রাখে। অন্যদিকে ‘গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ’ বা জিইআরডি হলো এক ধরনের ক্রনিক ডিজিজ। অ্যাসিড রিফ্লাক্সের চেয়ে অনেকাংশেই গুরুতর এটি।  

অ্যাসিড রিফ্লাক্স একটি হজমের ব্যাধি। হুট করে নির্দিষ্ট কিছু কারণে এই সমস্যা দেখা দিতে পারে। মুখ ও খাদ্যনালীর সংযোগস্থলকে বিজ্ঞানের ভাষায় বলে ইসোফেগাস, আর যখন পাকস্থলীর খাদ্যবস্তু ইসোফেগাসে ফিরে আসে তখন তাকে বলে অ্যাসিড রিফ্লাক্স। এতে খাবার হজমের জন্য উৎপাদিত অ্যাসিড অন্ত্রের নীচের অংশে যাওয়ার পরিবর্তে খাদ্যনালীতে ফিরে যেতে শুরু করে। 

অস্বাস্থ্যকর জীবনধারা যেমন অসময়ে খাবার খাওয়া, খালি পেটে থাকা বা খাওয়ার ঠিক পরে শুয়ে থাকা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা সৃষ্টি করতে পারে।

কোনও ব্যক্তির যদি খুব ঘনঘন বা সপ্তাহে দুইবারের বেশি এই ধরনের অ্যাসিড রিফ্লাক্সের উপসর্গ দেখা যায়, তবে তিনি গ্যাস্ট্রিক বা জিইআরডি রোগে আক্রান্ত বলে ধরে নেওয়া হয়।  

তথ্য: হেলথলাইন 

/এনএ/
সম্পর্কিত
ডেঙ্গু হলে কেন কমে যায় প্লাটিলেট, শরীরে তখন কী ঘটে?
কালো কফি না গ্রিন টি, স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
গর্ভাবস্থায় রক্তস্বল্পতা শিশুর মস্তিষ্কে প্রভাব ফেলে, বলছে নতুন গবেষণা
সর্বশেষ খবর
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
সৌরজগতের বাইরের কোনও গ্রহের প্রথম রেডিও সংকেত শনাক্ত, নেপথ্যে কী?
সৌরজগতের বাইরের কোনও গ্রহের প্রথম রেডিও সংকেত শনাক্ত, নেপথ্যে কী?
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম