শিশুকে পুষ্টিকর খাবারে আগ্রহী করবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
৩১ আগস্ট ২০২২, ২১:০৫আপডেট : ৩১ আগস্ট ২০২২, ২১:০৫

‘শিশু খেতে চায় না’- এমন অভিযোগ কমবেশি সব বাবা-মায়েরই। স্বাস্থ্যকর খাবারের বদলে চকলেট কিংবা চিপসেই তাদের সব আগ্রহ। কীভাবে শিশুকে পুষ্টিকর খাবারে আগ্রহী করে তুলবেন? জেনে নিন টিপস।

শিশুকে পুষ্টিকর খাবারে আগ্রহী করবেন যেভাবে

  • প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে পরিবারের সবাই একসঙ্গে খেতে বসুন। এতে যেমন শিশুর সামাজিক দক্ষতা বাড়বে, তেমনি শক্তিশালী হবে পারিবারিক বন্ধন। একই সঙ্গে শিশু খাবার খাওয়ায় আগ্রহী হবে।
  • শিশুকে নিজে নিজে খেতে উৎসাহ দিন। খাবার আশেপাশে ফেলে ঘর নোংরা করলেও ধীরে ধীরে সে খাবার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে।
  • খাবার রান্নার সময় বা বাজার করার সময় শিশুকে সঙ্গে রাখুন। কোন খাবারের কী পুষ্টিগুণ সেটা তাকে গল্পচ্ছলে বোঝান। কোন খাবারটি সে খেতে চায় সেটি জিজ্ঞেস করে কেনাকাটা করুন। পুষ্টিকর খাবার তাকে আকৃষ্ট করবে।
  • বারান্দায় বা ছাদে শাকসবজি চাষ করতে পারেন। শিশুকে সঙ্গে নিয়ে গাছের যত্ন নিন ও শাকসবজি সংগ্রহ করুন গাছ থেকে।
  • শিশু খেতে না চাইলে জোর করবেন না। কিছুক্ষণ বিরতি দিয়ে তাকে আবার খাবার অফার করুন।
  • চকলেট, চিপস, কোল্ড ড্রিংকস বা আইসক্রিমের মতো খাবারগুলো খাওয়ার ব্যাপারে সীমারেখা টানা জরুরি।
  • শিশুকে পর্যাপ্ত পানি পানে উৎসাহ দিন।
  • ‘মাইন্ডফুল ইটিং’ বিষয়ে উৎসাহ দিন শিশুকে। যেমন এক টুকরো আপেল অফার করার সময় সেটি নিয়ে প্রশংসা করুন। ফলটির স্বাদ ও রঙ কতটা চমৎকার সেটা গল্প করতে করতে বোঝান।
/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী