গ্যাস্ট্রিকের সমস্যার ঘরোয়া সমাধান

জীবনযাপন ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৭ আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৭

অতিরিক্ত ভাজাপোড়া খাবার খাওয়া, খাবারে অনিয়ম করা, অনেকক্ষণ না খেয়ে থাকা কিংবা বেশি রাতে খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়া অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের অন্যতম কারণ। অনেক সময় কোনও অনুষ্ঠানে অতিরিক্ত খেয়ে ফেললেও টক ঢেঁকুর ওঠা কিংবা বমি বমি ভাব হতে পারে যা অ্যাসিড রিফ্লাক্সের উপসর্গ। এ ধরনের লক্ষণ দেখা দিয়ে ঘরোয়া উপায়ে উপশম করতে পারেন অ্যাসিডিটির।

 

আজোয়ান বা জোয়ান অ্যাসিডিটি কমাতে সহায়তা করে

 

আজোয়ান বা জোয়ান
মসলা হিসেবে খাবারে ব্যবহৃত হয় আজোয়ান। এই মসলা পানিতে ফুটিয়ে ছেঁকে পান করলে কমবে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা। 

তুলসী পাতা
গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে কয়েকটি তুলসী পাতা চিবিয়ে খান। ৪-৫টি তুলসী পাতা এক কাপ পানিতে ফেলে ফুটিয়ে পান করলেও আরাম মিলবে।

দারুচিনি চা
দারুচিনি মিশ্রিত চা পান করতে পারেন অ্যাসিডিটির সমস্যা দূর করতে। হজমের গণ্ডগোল দূর করতেও কাজে দেবে এই চা।

গুড়
ভারি খাবার খাওয়া হয়ে গেলে এক টুকরো গুড় খেয়ে নিন শেষে। এতে থাকা উচ্চ মাত্রার ম্যাগনেসিয়াম হজমে সহায়তা করে।

এলাচ ও লবঙ্গ
সমপরিমাণ এলাচ ও লবঙ্গ গুঁড়া করে পানিতে মিশিয়ে খান। গ্যাস্ট্রিকের অস্বস্তিতে আরাম মিলবে।

আদা
আদা চিবিয়ে খেতে পারেন অ্যাসিডিটির সমস্যা সমাধানে। কয়েক চামচ আদার রস খেলেও উপকার পাবেন।

ঠান্ডা দুধ
অ্যাসিড রিফ্লাক্সের উপসর্গ দূর করতে চাইলে এক গ্লাস ঠান্ডা দুধ খাওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ।

কলা
পাকা কলা খেলেও হঠাৎ শুরু হওয়া অস্বস্তি দূর হবে। প্রতিদিন একটি করে কলা খেলে অ্যাসিডিটির সমস্যা অনেকটাই কমে যাবে। 

জেনে নিন 
ঘরোয়া উপায়ে সমস্যার সমাধান না হলে কিংবা বারবার একই ধরনের উপসর্গ ফিরে আসলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে
 
তথ্যসূত্র: এনডিটিভি ও হেলথলাইন
/এনএ/
সম্পর্কিত
ডেঙ্গু হলে কেন কমে যায় প্লাটিলেট, শরীরে তখন কী ঘটে?
কালো কফি না গ্রিন টি, স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
গর্ভাবস্থায় রক্তস্বল্পতা শিশুর মস্তিষ্কে প্রভাব ফেলে, বলছে নতুন গবেষণা
সর্বশেষ খবর
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
স্কুল-কলেজে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান চিপ হুইপের
স্কুল-কলেজে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান চিপ হুইপের
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম