সহজ রেসিপিতে রসগোল্লা

জীবনযাপন ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৪ আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৪

রসালো রসগোল্লা কার না পছন্দ? সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে বাড়িতেই মজার এই মিষ্টি বানিয়ে ফেলা যায়। জেনে নিন রেসিপি।

সহজ রেসিপিতে রসগোল্লা

১ লিটার দুধ জ্বাল দিন। বলক উঠলে ১ কাপ পানিতে ২ টেবিল চামচ সাদা ভিনেগার মিশিয়ে দিয়ে দিন। ছানা তৈরি হয়ে গেলে নামিয়ে পাতলা কাপড়ের সাহায্যে ছেঁকে নিন। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন ছানা। এতে ভিনেগারের স্বাদ চলে যাবে। ভালো করে নিংড়ে পানি বের করে কাপড়সহ এক ঘণ্টার জন্য ঝুলিয়ে রাখুন। এতে বাড়তি পানি বেরিয়ে যাবে। কাপড় থেকে ছানা বের করে হাত দিয়ে ভালো করে মথে মিহি ডো তৈরি করুন। ডো থেকে অল্প অল্প অংশ নিয়ে দুই হাতের সাহায্যে গোলাকৃতির মিষ্টি তৈরি করুন।

সিরা তৈরির জন্য ১ কাপ চিনি ও ৫ কাপ পানি চুলায় বসিয়ে দিন। ২ টেবিল চামচ কেওড়া জল ও ৩-৪টি এলাচ দিন। ফুটে উঠলে ও চিনি পুরোপুরি গলে গেলে তৈরি করে রাখা মিষ্টি দিয়ে ঢেকে দিন প্যান। মাঝারি আঁচে ৫ মিনিট রেখে বন্ধ করে দিন চুলা। ঠান্ডা হলে ফ্রিজে রেখে পরিবেশন করুন মজাদার রসগোল্লা।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেরালার শোরানুর স্টেশন যেন রাজপ্রাসাদ, পরিচ্ছন্নতায় মুগ্ধ পর্যটক
কেরালার শোরানুর স্টেশন যেন রাজপ্রাসাদ, পরিচ্ছন্নতায় মুগ্ধ পর্যটক
‘আমরা এখন আল্লাহর ওয়াস্তে চলি, আমাদের সখ মারা গেছে’
‘আমরা এখন আল্লাহর ওয়াস্তে চলি, আমাদের সখ মারা গেছে’
সাংবাদিক আলিফ হত্যার নেপথ্যে বড় চক্র, প্রধান সন্দেহভাজন গ্রেফতার
সাংবাদিক আলিফ হত্যার নেপথ্যে বড় চক্র, প্রধান সন্দেহভাজন গ্রেফতার
অপহরণ করে বিক্রি, এরপর সাগরপথে পাচার
অপহরণ করে বিক্রি, এরপর সাগরপথে পাচার
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা