চারা গাছ কেনার পর যেসব বিষয় মনে রাখতে হবে

নার্সারি থেকে তরতাজা গাছ কিনে আনার পর কয়েক দিন যেতে না যেতেই নেতিয়ে যাচ্ছে? ফুল/ফল ঝরে যাওয়া কিংবা গাছ মরে যাওয়ার অন্যতম কারণ আমাদেরই করা কিছু ভুল। নতুন পরিবেশে গাছ এনে প্রায় সময়ই আমরা মানিয়ে নেওয়ার সুযোগ বা সময় দিই না গাছকে। তাড়াহুড়ো করে টবে লাগানো, অতিরিক্ত পানি দেওয়া বা কীটনাশক দেওয়ার কারণে গাছ মরে যায় দ্রুত।

জীবনযাপন ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৫

চারা গাছ কেনার পর কিছু টিপস মেনে চললে মরবে না কোনও গাছ।

  • গাছ কিনে সঙ্গে সঙ্গে টবে লাগানোর প্রয়োজন নেই। নতুন পরিবেশে গাছকে মানিয়ে নেওয়ার সময় দিন। অন্তত মাসখানেক রাখার পর যখন দেখবেন নতুন পাতা মেলতে শুরু করেছে, তখন নতুন টবে লাগান।
  • চারা সরাসরি রোদ বা বৃষ্টিতে রাখবেন না। সেমি শেডে রাখুন।
  • গুটি কলমের চারা হলে সরাসরি টবে না বসিয়ে ভেজা বালির মধ্যে লাগান। ১৫ দিন পর শিকড় বের হলে তারপর মাটিতে লাগান।
  • চারা গাছ লাগানোর জন্য বাড়তি সার প্রয়োগ করে মাটি তৈরির প্রয়োজন নেই। ৫০ শতাংশ মাটি, ১০ শতাংশ ভার্মি কমপোস্ট সার, ২০ শতাংশ বালি, ২০ শতাংশ কোকোপিট মিশিয়ে মাটি তৈরি করুন। সঙ্গে ১০০ গ্রাম নিম খৈল ও ১ চা চামচ ফাঙ্গিসাইড মেশান। চারা বসানোর ১ মাস আগে মাটি তৈরি করে রাখতে পারলে ভালো হয়।
  • গাছ লাগানোর জন্য প্লাস্টিকের বদলে মাটির টব বেছে নেওয়াই ভালো।
  • গাছের মাটি না শুকালে পানি দেওয়ার প্রয়োজন নেই।
  • টবের নিচে যেন ছিদ্র থাকে সেদিকে লক্ষ রাখতে হবে। নাহলে বাড়তি পানি জমে গাছ মরে যাবে। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম