ত্বকের যত্নে পেঁপের ৪ প্যাক

জীবনযাপন ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২২, ১১:০০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১১:০০

কাজের ব্যস্ততায় আলাদাভাবে ত্বকের পরিচর্যা করার সময় হয়ে ওঠে না। ফলে ভরসা রাখতে হয় হাতের কাছাকাছি থাকা বিভিন্ন উপাদানের উপরে। ত্বকে পুষ্টি জোগাতে ব্যবহার করতে পারেন পেঁপের প্যাক।

ত্বকের যত্নে পেঁপের ৪ প্যাক

ত্বক উজ্জ্বল করতে
পাকা পেঁপে চটকে নিন। আধা কাপ পেঁপের সঙ্গে একটি লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। গলা ও হাতের ত্বকের লাগাতে পারেন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।

গোড়ালির যত্নে
অনেকের সারা বছর গোড়ালি ফাটে। এ ধরনের গোড়ালিতে পাকা পেঁপে চটকে সরাসরি লাগান। ২০ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। গোড়ালির ফাটা ভাব কমবে। পাশাপাশি দূর হবে মরা চামড়া। পা ধুয়ে খানিকটা অলিভ অয়েল ম্যাসাজ করে নিন।

ত্বকের দাগ দূর করতে
ত্বকের কালচে দাগ, ব্রণের দাগ, হাঁটু বা কনুইয়ের কালচে ভাব দূর করতে পেঁপে বেশ কার্যকর। কাঁচা পেঁপে ব্লেন্ডারে থেঁতো করে নিন। সঙ্গে মেশান লেবুর রস ও টক দই। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে কমবে দাগ।  

ত্বকের তারুণ্য ধরে রাখতে
পেঁপের আলফা হাইড্রক্সিল অ্যাসিড মুখে বয়সের দাগ পড়তে দেয় না। পাশাপাশি পেঁপের ভিটামিন ই আর সি ত্বক করে টানটান। আধা কাপ পাকা পেঁপে চটকে ১ টেবিল চামচ দুধ ও সামান্য মধু মিশিয়ে মুখে ও গলায় লাগিয়ে নিন। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করুন এই প্যাক।

/এনএ/
সম্পর্কিত
পূজার আগে ত্বক-চুলের উজ্জলতা ফেরাতে রাভিনা ট্যান্ডনের ঘরোয়া টোটকা
ত্বকে বয়সের ছাপ কমাতে তৈরি করুন ভিটামিন কে-সমৃদ্ধ ফেসপ্যাক
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
সর্বশেষ খবর
মক্কাকে টার্গেটের দাবি ‘জঘন্য মিথ্যা’, বললো হুথিরা
মক্কাকে টার্গেটের দাবি ‘জঘন্য মিথ্যা’, বললো হুথিরা
বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহ্দী আমিন
বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহ্দী আমিন
বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ: সালেহ শিবলী
বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ: সালেহ শিবলী
‘মোহামেডানের বাস বিক্রি হয়নি, হতাশার কিছু নেই’
‘মোহামেডানের বাস বিক্রি হয়নি, হতাশার কিছু নেই’
সর্বাধিক পঠিত
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের