দুই স্বাদে খিচুড়ি

জীবনযাপন ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৮আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৮

মেঘ কালো আর ইলশেগুঁড়ির এমন দিন কি খিচুড়ি ছাড়া জমে? মজাদার খিচুড়ি পরিবেশন করতে পারেন মাংস ভুনা, ইলিশ ভাজা অথবা বেগুন ভাজার সঙ্গে। দুই স্বাদের খিচুড়ি রান্নার রেসিপি থাকছে পাঠকদের জন্য।

দুই স্বাদে খিচুড়ি

সবজি খিচুড়ি
২ টেবিল চামচ তেল গরম করে নিন প্যানে। একটি ছোট আলু টুকরা করে দিয়ে দিন তেলে। ১ কাপ ব্রকোলি, ফুলকপি বা পছন্দের যেকোনো সবজি দিন। ভালো করে নেড়েচেড়ে স্বাদ মতো লবণ দিয়ে সবজিগুলো উঠিয়ে রাখুন। একই প্যানে তেল গরম করে কয়েকটি শুকনা মরিচ, দুটি তেজপাতা, ১ টুকরো দারুচিনি, ৩টি লবঙ্গ, ২টি এলাচ দিয়ে নাড়ুন। ১ টেবিল চামচ জিরা, স্বাদ মতো লবণ ও ১টি টমেটো কুচি দিয়ে দিন।  অল্প একটু পানি, ১/৪ চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ আদা বাটা ও আগে থেকে ভিজিয়ে রাখা আধা কাপ মুগ ডাল ও ১ কাপ চাল দিয়ে দিন। ২ মিনিট ভাজুন। ৪ কাপ পানি ও ভেজে রাখা সবজি দিয়ে দিন। লো মিডিয়াম আঁচে ঢেকে রান্না করুন। নামানোর ৫ মিনিট আগে আস্ত কাঁচা মরিচ দিয়ে দিন। একটু পাতলা থাকবে এই খিচুড়ি।   

মসলা খিচুড়ি
প্যানে ১ টেবিল চামচ ঘি গরম করে আধা কাপ মুগ ডাল ও ১ কাপ চাল ভেজে নিন দুই থেকে তিন মিনিট। ৪ কাপ পানি দিয়ে দিন। আধা চা চামচ হলুদের গুঁড়া, ১/৪ চা চামচ মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে দিন প্যান।

আরেকটি প্যানে ২ টেবিল চামচ ঘি গরম করে ১ চা চামচ জিরা, ১ চা চামচ আদা কুচি, ২টি মরিচ কুচি, আধা কাপ পেঁয়াজ কুচি, একটি টমেটো কুচি, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, ১/৪ চা চামচ ধনিয়ার গুঁড়া ও আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে নাড়ুন ৫ থেকে ৬ মিনিট। ১ কাপ মটরশুঁটি ও সেদ্ধ হয়ে আসা চাল- ডালের মিশ্রণ দিয়ে দিন প্যানে। নেড়েচেড়ে ধনেপাতা কুচি ছিটিয়ে নামিয়ে নিন।

রেসিপি ও ছবি: বাংলার রান্নাঘর   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৬ আগস্ট, ২০২৬)
৪৮তম বিশেষ বিসিএস: আরও ১৮৪ জনকে নিয়োগ
৪৮তম বিশেষ বিসিএস: আরও ১৮৪ জনকে নিয়োগ
এসবিএসি ব্যাংকে ‘বাংলা কিউআর’ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
এসবিএসি ব্যাংকে ‘বাংলা কিউআর’ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
রাজধানীতে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাজধানীতে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের