বিশেষজ্ঞ পরামর্শ

শিশু অপুষ্টিতে ভুগছে কিনা বুঝবেন কীভাবে?

জান্নাতুন নূর নাঈমা
১৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:২০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:২১

পুষ্টিবিদ জান্নাতুন নূর নাঈমা

অনেক শিশুর বাবা-মা অভিযোগ করেন শিশুর অরুচি নিয়ে। শিশু খেতে চায় না- এমন অভিযোগের চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিশুটি অপুষ্টিতে ভুগছে কিনা। মাঝে মাঝে দেখা যায় দীর্ঘদিন শিশুর ওজন বাড়ছে না। এই বিষয়টি নিয়ে কখন সচেতন হবেন?  

একটি নির্দিষ্ট বয়সের শিশু সারাক্ষণই দৌড়ঝাঁপ করতে থাকে। ফলে ক্যালোরি খরচ হয়ে অনেক বেশি। সেই তুলনায় পর্যাপ্ত ক্যালোরি গ্রহণ না করলে ওজন বাড়ে না। আবার অসুস্থতার কারণেও ওজন বাড়া থমকে যেতে পারে। 

শিশুরা কেন খেতে চাইছে না, সেটা আগে খুঁজে বের করতে হবে। কোনও অসুস্থতার কারণে শিশুর অরুচি হতে পারে। অনেক সময় একই ধরনের খাবার খেতে খেতে অরুচি বা স্বাদে একঘেয়েমি দেখা দেয়। আবার খাবার নিয়ে অতিরিক্ত জোরাজুরির কারণেও শিশুর অনীহা চলে আসতে পারে খাবারে।

শিশুর পাকস্থলী ছোট হয়। তাই শিশু পরিমাণে অনেক খাবে এমন আশা করবেন না। খাবারের পরিমাণ অল্প হলেও সেই খাবারে ক্যালোরি ও পুষ্টির পরিমাণ যেন অধিক হয় সেদিকে লক্ষ রাখতে হবে। শিশুকে মাছ, মুরগি, বাদাম, দুধ অল্প অল্প করে দেবেন। দুই ঘণ্টা পরপর তাদের খাবার অফার করতে পারেন।

তবে দীর্ঘদিন ধরে শিশুর ওজন না বাড়লে সচেতন হওয়াটা জরুরি। শিশুর বয়স অনুয়ায়ী যেন ক্যালোরি, প্রোটিন ও ভিটামিন পায়- সেদিকে লক্ষ রাখবেন। শিশুর অ্যাক্টিভিটি কম থাকলে, ইউরিন ঠিক মতো না হলে, অনেক দিন ধরে পেট খারাপ থাকলে, শিশু সহজেই ক্লান্ত হয়ে পড়লে কিংবা উচ্চতা ও ওজন বয়স অনুযায়ী দীর্ঘদিন না বাড়লে বুঝতে হবে শিশু অপুষ্টিতে ভুগছে। সেক্ষেত্রে বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া জরুরি।

লেখক: ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশানিস্ট

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী