যেভাবে বানাবেন চুলের জট ছাড়ানোর স্প্রে

জট ছাড়ানোর ভয়ে চুলে চিরুনি দিতেই ভয় পাচ্ছেন? চটজলদি জট ছাড়াতে খুব সহজে ঘরেই বানিয়ে নিতে পারেন একটি স্প্রে।  

জীবনযাপন ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২২, ১১:০৫আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৬:০৭

জট ছাড়াতে গিয়ে তাড়াহুড়ো করলে টান পড়ে চুলের গোড়া দুর্বল যায়। যার ফলশ্রুতি আরও চুল ঝরে। এছাড়া চুল ছিঁড়ে যাওয়ার সমস্যা তো রয়েছেই। কোমলভাবে জট ছাড়ানোর জন্য বানিয়ে নিন একটি বিশেষ স্প্রে।

যা যা লাগবে

  • এক কাপ আপেল সাইডার ভিনেগার
  • এক কাপ পানি
  • এক চা চামচ জোজোবা অয়েল
  • ৩০ ফোঁটা এসেনশিয়াল অয়েল
  • পরিষ্কার স্প্রে বোতল

যেভাবে স্প্রে তৈরি করবেন
প্রথমে এসেনশিয়াল অয়েল আপেল সাইডার ভিনিগারে ঢেলে দিন, তারপর কিছুক্ষণ ওভাবেই রাখুন। এবার জোজোবা অয়েল যোগ করে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন। পানি দিয়ে আবার মেশান। যদি মিশ্রণটা বেশি ঘন মনে হয়, আরও খানিকটা পানি দিয়ে তরল করে নিতে পারেন। দ্রবণটি স্প্রে বোতলে ভরে রাখুন। গোসলের পর চুল ভালো করে মুছে মিশ্রণটি লিভ-ইন কন্ডিশনারের মতো স্প্রে করে নিন। স্প্রে করার আগে বোতলটা ভালো করে ঝাঁকিয়ে নেবেন, তারপর সম্পূর্ণ চুলে স্প্রে করবেন। কয়েক মিনিট অপেক্ষা করে মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন।

/এনএ/
সম্পর্কিত
ত্বকে বয়সের ছাপ কমাতে তৈরি করুন ভিটামিন কে-সমৃদ্ধ ফেসপ্যাক
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
মুখের কালচে দাগ কমাতে ঘরোয়া রূপচর্চা
সর্বশেষ খবর
জনপ্রতি দিনে ২০ লিটার পানি, রোহিঙ্গা ক্যাম্পে সংকট প্রকট
জনপ্রতি দিনে ২০ লিটার পানি, রোহিঙ্গা ক্যাম্পে সংকট প্রকট
ফেনীর নুসরাত হত্যা: কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মনিসহ ৮ জন
ফেনীর নুসরাত হত্যা: কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মনিসহ ৮ জন
মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী যাওয়ার তথ্য সঠিক: ডা. জাহেদ
মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী যাওয়ার তথ্য সঠিক: ডা. জাহেদ
ইউপি নির্বাচনের ঘোষিত তারিখ চূড়ান্ত নয়
ইউপি নির্বাচনের ঘোষিত তারিখ চূড়ান্ত নয়
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান