সুস্থ থাকতে নিত্যদিনের অভ্যাসে আনুন ৬ বদল

জীবনযাপন ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৪আপডেট : ১৩ জুলাই ২০২৩, ২৩:৩৯

অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপনের কারণে আজকাল ডায়াবেটিস, হাইপার টেনশন, স্থূলতা ও হার্টের রোগের মতো অসুখের প্রকোপ বেড়ে গেছে অনেকটাই। মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে চাইলে স্বাস্থ্যকর জীবনযাপন ভীষণ জরুরি। স্ট্রেস, মানসিক অবসাদ, হতাশার মতো সমস্যাগুলো দূর করতেও চাই নিত্যদিনের অভ্যাসে খানিক বদল আনা।

১। প্রতিদিন সঠিক সময়ে ঘুমাতে যাবেন। ৭ থেকে ৮ ঘন্টা ঘুম সুস্থতার জন্য আবশ্যক। ঘুমানোর আগে মোবাইল ব্যবহার বা সোশ্যাল মিডিয়ায় সময় দেওয়ার মতো অভ্যাস থাকলে সেটি বাদ দিন। এতে অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে।

২। সারা দিন যতটা পারবেন শারীরিকভাবে সক্রিয় থাকুন। অধিকাংশেরই দিন কাটে ৮ থেকে ১০ ঘন্টা ল্যাপটপের সামনে বসে। এতে বাড়ে শারীরিক জটিলতা। একটানা বসে কাজ করতে হলে মাঝে কয়েকবার বিরতি নিয়ে হাঁটুন বা ব্যায়াম করুন।

৩। প্রতিদিন ভোরে কিছুক্ষণ মেডিটেশন করুন। এতে বজায় থাকবে মানসিক সুস্বাস্থ্য। পাশাপাশি বাড়বে ধৈর্য্য। 

৪। সঠিক খাদ্যাভ্যাস খুব জরুরি। খাদ্য তালিকায় রাখুন উপকারী ফল ও সবজি। ফাস্ট ফুড ও অতিরিক্ত চিনি আছে এমন খাবার এড়িয়ে চলুন। খাবার খাবেনও সময় মেনে।

৫। প্রতিদিন কিছুক্ষণ সময় রাখুন শরীরচর্চার জন্য। যতই ব্যস্ত থাকুন না কেন, ৩০ মিনিট হাঁটুন।

৬। পর্যাপ্ত পানি ও তরল খাবার খান। এতে শরীরে দূষিত পদার্থ জমতে পারবে না।

/এনএ/
সম্পর্কিত
হাত-পায়ে ব্যথা ও প্রদাহ কমাতে খাবারে আনুন বদল
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
১০ কেজি ওজন কমাতে ডায়েটিশিয়ানের ৮ সহজ কৌশল
সর্বশেষ খবর
১৫ পদে নিয়োগ দেবে মেঘনা পেট্রোলিয়াম, আবেদন শুরু
১৫ পদে নিয়োগ দেবে মেঘনা পেট্রোলিয়াম, আবেদন শুরু
মানুষের ছদ্মবেশী এআই ইনফ্লুয়েন্সার নিয়ে ইনস্টাগ্রামের নতুন পদক্ষেপ
মানুষের ছদ্মবেশী এআই ইনফ্লুয়েন্সার নিয়ে ইনস্টাগ্রামের নতুন পদক্ষেপ
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
দুই উপকরণেই তৈরি হবে নাইট জেল, সকালে মিলবে সতেজ ত্বক
দুই উপকরণেই তৈরি হবে নাইট জেল, সকালে মিলবে সতেজ ত্বক
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন