স্বাস্থ্যকর প্রোটিন সালাদ বানাবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২২, ১৩:২৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৩:২৫

বাড়তি মেদ ঝরাতে কার্বোহাইড্রেট খাওয়া কমিয়ে দিয়েছেন? এক্ষেত্রে প্রোটিন সালাদ হতে পারে আপনার অন্যতম পছন্দ। জেনে নিন কীভাবে বানাবেন স্বাস্থ্যকর প্রোটিন সালাদ।

স্বাস্থ্যকর প্রোটিন সালাদ বানাবেন যেভাবে

১ কাপ ছোলা সেদ্ধ করে নিন। চুলায় প্যান বসিয়ে ২ টেবিল চামচ অলিভ অয়েল দিন। পানি ঝরানো ছোলা, ২ চা চামচ পাপড়িকা পাউডার, স্বাদ মতো লবণ, ১ চা চামচ রসুনের গুঁড়া বা রসুন কুচি, ১ চা চামচ জিরার গুঁড়া ও ১ চা চামচ শুকনা অরিগ্যানো দিয়ে কম আঁচে নাড়ুন ৪ থেকে ৫ মিনিট। এরপর নামিয়ে নিন। সালাদ ড্রেসিং তৈরি করার জন্য একটি বাটিতে ৩ টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, ২ টেবিল চামচ লেবুর রস, স্বাদ মতো ম্যাপল সিরাপ অথবা মধু, স্বাদ মতো লবণ ও আধা চা চামচ গোলমরিচের গুঁড়া মিশিয়ে নিন। একটি বড় বাটিতে ১ কাপ করে টুকরো করা শসা, টমেটো ও ক্যাপসিয়াম দিন। আধা কাপ গাজর কুচি ও পেঁয়াজ কুচি দিন। মসলা মাখা ছোলা, ধনেপাতা কুচি ও সালাদ ড্রেসিং দিয়ে ভালো করে মেখে নিন। বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন প্রোটিন সালাদ।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত