ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস করবেন কীভাবে?

জীবনযাপন ডেস্ক
০৭ নভেম্বর ২০২২, ১৮:৫১আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১৯:১১

ভোরে ঘুম থেকে উঠে কিছুক্ষণ ইয়োগা করলে শরীর বেশ চনমনে থাকে। ভোরের তাজা বাতাসে জগিং করলেও দিনভর থাকতে পারবেন ঝরঝরে। কিন্তু সকালে ঘুম ভাঙতেই চায় না? জেনে নিন ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস করতে চাইলে কী করবেন আর কী করবেন না। 

  • অ্যালার্ম হিসেবে লাউড কোনও মিউজিক বেছে নিন। ঘুম থেকে যখন উঠতে চাইছেন তার ১৫ মিনিট আগে অ্যালার্ম সেট করুন।
  • রাত ১১টার মধ্যে ঘুমাতে চলে যান। প্রথম প্রথম ঘুম আসতে চাইবে না। তবে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবেন।
  • অনেক সময় ভোরে উঠলেও জেগে থাকতে ভীষণ কষ্ট হতো। এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে মেডিটেশন বা এককাপ ধোঁয়া-ওঠা ভেষজ চা। ঘুম থেকে উঠে তাড়াহুড়ো না করে একটু সময় নিয়ে চা পান করুন অথবা মেডিটেশন করুন। 
  • রাতে ঘুমানোর আগে কুসুম গরম পানি দিয়ে গোসল করে ত্বকে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে পারেন। এতে ঘুম ভালো হবে। 
  • ঘুমানোর সময় বিছানায় বা হাতের কাছে মুঠোফোন রাখবেন না। 
  • ভোরে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে জানালা-দরজার পর্দা সরিয়ে দিন। দিনের আলো শরীরে লাগান। 
  • প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাবেন এবং প্রতিদিন একই সময়ে অ্যালার্ম সেট করবেন। 
  • সন্ধ্যার পর কফি বা চা পান করবেন না।
  • দুপুরে ঘুমানোর অভ্যাস থাকলে বাদ দিন।
  • রাতের খাবার আটটার মধ্যে সেরে ফেলুন। 
/এনএ/এমওএফ/
সম্পর্কিত
কোষ্ঠকাঠিন্য কমাতে ঘরেই করুন এই ৭ যোগাসন
কোমরব্যথায় কষ্ট? ঘরেই করুন এই ৮ পিলাটিস ব্যায়াম
অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে ৩ সপ্তাহের খাদ্য পরিকল্পনা
সর্বশেষ খবর
ঢামেক হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু
ব্যালন ডি’অর আমার প্রাপ্য: ইয়ামাল
ব্যালন ডি’অর আমার প্রাপ্য: ইয়ামাল
ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে আবেদন
ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে আবেদন
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭, শীর্ষে মিরপুর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭, শীর্ষে মিরপুর
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়