ফল দীর্ঘদিন তাজা রাখার ৪ উপায়

জীবনযাপন ডেস্ক
২০ নভেম্বর ২০২২, ১০:৩০আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১০:৩০

স্বাস্থ্যকর খাবারের মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন ধরনের ফল। ফাইবার, প্রাকৃতিক চিনি, ভিটামিন ও মিনারেলের চমৎকার উৎস ফল। ঝটপট পেট ভরাতে চাইলে কিংবা এনার্জি পেতে চাইলে ফলের বিকল্প নেই। তবে একবারে বেশি পরিমাণে কিনে ফল সংরক্ষণ করাটা বেশ কষ্টকর। কারণ এগুলো খুব দ্রুতই পচে যায়। জেনে নিন কীভাবে সংরক্ষণ করলে দীর্ঘদিন তাজা থাকবে ফল। 

  • ফল কেনার সময় একটি একটি করে দেখে তারপর কিনুন। অনেক সময় একটি দুটি পচা থাকার কারণে বাকি ফলগুলোতেও দ্রুত পচন ধরে। এছাড়া দেখে কিনলে তাজা ও নিখুঁত ফল কিনতে পারবেন যা বেশ কয়েকদিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। 
  • ফল কিনে আনার পরপরই অনেকে ধুয়ে ফেলেন। তারপর ফ্রিজে রাখেন। ফল ফ্রিজে রাখার আগে পুরোপুরি না শুকালে পচে যায় খুব তাড়াতাড়ি। তাই ফল কিনে এনেই ফ্রিজে রেখে দিন। খাওয়ার আগে ধুয়ে খান। ধুয়ে সংরক্ষণ করতে চাইলে কিচেন টাওয়েল দিয়ে ভালো করে মুছে ফ্যানের বাতাসে শুকিয়ে তারপর রাখুন। 
  • ফ্রিজে রাখার আগে পাতলা প্লাস্টিক বা পেপার টাওয়েলে মুড়ে রাখুন ফল। রুমের তাপমাত্রাতে এভাবে রাখলেও কিছু কিছু ফল অনেকদিন পর্যন্ত ভালো থাকে।
  • একটি বড় গামলা ভর্তি পানিতে এক কাপ ভিনেগার ও সামান্য লবণ গুলে ফল ডুবিয়ে রাখুন ৮ থেকে ১০ মিনিট। এরপর উঠিয়ে ভালো করে মুছে ও বাতাসে শুকিয়ে তারপর সংরক্ষণ করুন।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে দুটি পান্ডা পাঠাবে চীন: শি জিনপিং
যুক্তরাষ্ট্রে দুটি পান্ডা পাঠাবে চীন: শি জিনপিং
হোয়াইট হাউসে শি জিনপিংকে স্বাগত জানালেন ট্রাম্প
হোয়াইট হাউসে শি জিনপিংকে স্বাগত জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি: শিক্ষক ও অফিস সহকারীকে অব্যাহতি
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি: শিক্ষক ও অফিস সহকারীকে অব্যাহতি
ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে 
ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে 
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী