মুখের দুর্গন্ধ দূর করতে কিছু টিপস

জীবনযাপন ডেস্ক
১১ ডিসেম্বর ২০২২, ১৭:০৫ আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১৭:০৫

ব্যাড ব্রেথ বা নিশ্বাসের দুর্গন্ধ বেশ বিব্রতকর একটি সমস্যা। অন্যের সঙ্গে কথা বলতে সংকোচ বোধ হয় এতে। বিরক্ত হন আশেপাশের মানুষও। কিছু বিষয় মেনে চললে মুখের দুর্গন্ধ দূর করতে পারবেন। তবে ঘরোয়া উপায়ে সমাধান না হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

 

  • সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমানোর আগে নিয়মিত দাঁত ব্রাশ করবেন। এছাড়া মিষ্টিজাতীয় খাবার বা চকলেট খাওয়ার পর পর দাঁত ব্রাশ করে নেবেন। এতে জীবাণুর আনাগোনা কমবে মুখে। 
  • খাবার খাওয়ার পর গ্রিন টি দিয়ে কুলকুচি করতে পারেন। এতে মুখে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস হবে এবং নিশ্বাস সজীব থাকবে।
  • ফ্লস ব্যবহার করুন খাবার পর। এতে খাদ্য জমবে না দাঁতের ফাঁকে।
  • লবঙ্গ ও মৌরি বীজ চিবিয়ে খান। মৌরি বীজ পাচনে সহায়তা করে। পাশাপাশি এতে থাকে ফ্ল্যাভোনয়েড নামের একটি উপাদান, যা লালাগ্রন্থিগুলোকে উদ্দীপিত করে। পর্যাপ্ত লালা তৈরি হলে মুখ শুকিয়ে যায় না। এতে কমে দুর্গন্ধের আশঙ্কা। আর লবঙ্গের সুগন্ধ মুখের বাজে গন্ধের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।
  • ধূমপানের কারণে মুখে বাজে গন্ধ হয়। তামাক গ্রহণের অভ্যাস থাকলে তাই সেটি বাদ দিয়ে দিন। 
  • পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন প্রতিদিন। 
  • পিপারমেন্ট অয়েল, টি ট্রি অয়েল বা লেমন অয়েল মাউথ ওয়াশ হিসাবে ব্যবহার করুন। এই উপাদানগুলো মুখের দুর্গন্ধ দূর করতে অত্যন্ত কার্যকরী
  • ১ কাপ পানিতে ২ চা চামচ লেবুর রস মিশিয়ে কুলকুচি করুন। লেবুর অ্যাসিড মুখের ভেতরে থাকা জীবাণু ধ্বংস করতে সাহায্য করবে। 
  • হজমের সমস্যার কারণেও মুখে দুর্গন্ধ হতে পারে। তাই সহজপাচ্য খাবার খাওয়ার চেষ্টা করুন সবসময়।  
/এনএ/
সম্পর্কিত
দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করে ঘাড়ে ব্যথা? ভরসা রাখুন তিন ব্যায়ামে
কবুতরের মাংস বা মুরগির বাচ্চা খেলে কি রক্ত বাড়ে?
হৃদ্‌যন্ত্রের স্পন্দন বন্ধ হলে কেন সব সময় কাজে আসে না সিপিআর?
সর্বশেষ খবর
‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে লাগানো চুনকালি কেনার টাকা দেন জামায়াত আমিরের উপদেষ্টা’
রাশেদ খাঁনের অভিযোগ ‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে লাগানো চুনকালি কেনার টাকা দেন জামায়াত আমিরের উপদেষ্টা’
চুয়েটে শাটডাউন, ছাত্রদল নেতাদের নিয়ে তালা ভেঙে নিজ দফতরে ঢুকলেন নতুন উপাচার্য
চুয়েটে শাটডাউন, ছাত্রদল নেতাদের নিয়ে তালা ভেঙে নিজ দফতরে ঢুকলেন নতুন উপাচার্য
নিজের আইডিয়া থেকে কার্যকর টুলস, ক্লড এআই কাজে লাগানোর ৪ উপায়
নিজের আইডিয়া থেকে কার্যকর টুলস, ক্লড এআই কাজে লাগানোর ৪ উপায়
ঢাকা থেকে ১০ ফ্লাইটে সৌদি যাওয়া আটকে গেলো সাড়ে তিন হাজার যাত্রীর
হুথিদের হামলায় রিয়াদ বিমানবন্দর বন্ধ  ঢাকা থেকে ১০ ফ্লাইটে সৌদি যাওয়া আটকে গেলো সাড়ে তিন হাজার যাত্রীর
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট