স্টিলের তৈজস ঝকঝকে করার ৫ টিপস

জীবনযাপন ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫৭ আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫৭

রান্নার পাত্র হিসেবে অন্যতম নিরাপদ পাত্র বলা হয় স্টিলকে। এতে রান্না করলে খাবারের পুষ্টিগুণ বজায় থাকে পুরোপুরি। খুব দ্রুত রান্না হয়ে যায় স্টিলের পাত্র ব্যবহার করলে। একমাত্র অসুবিধা হচ্ছে এই ধরনের পাত্র দ্রুত জৌলুস হারিয়ে ফেলে। কিছু সহজ টিপস অনুসরণ করলে নতুনের মতো ঝকঝকে থাকবে স্টিলের পাত্র। 

 

  1. স্টিলের পাত্রে মরিচার মতো বাদামি ধরনের দাগ পড়েছে? একটি বড় গামলায় গরম পানি নিয়ে ২ টেবিল চামচ বেকিং সোডা মেশান। এতে ৩ থেকে ৫ ঘণ্টা ডুবিয়ে রাখুন তৈজস। এরপর ডিশ ওয়াসিং সোপ দিয়ে পরিষ্কার করে ফেলুন।
  2. স্টিলের তৈজসে অনেক সময় পানির সাদাটে দাগ পড়ে। এই ধরনের দাগ দূর করতে ১ ভাগ ভিনেগারের সঙ্গে ৩ ভাগ পানি মিশিয়ে তৈজস ডুবিয়ে রাখুন ৩০ মিনিট।
  3. স্টিলের তৈজসে পোড়া দাগ পড়লে উচ্চতাপে পানি ফুটান ২ থেকে ৩ মিনিট। এরপর নামিয়ে রেখে দিন ঘণ্টাখানেক। এরপর ভালো করে সাবান দিয়ে ঘষে পরিষ্কার করে ফেলুন।
  4. স্টিলের বাসন ধোয়ার পর শুকনা কাপড় দিয়ে মুছে তারপর রাখুন। এতে পানির দাগ পড়বে না তৈজসে।
  5. ২ টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে অর্ধেকটি লেবুর রস ও অল্প পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট দিয়ে তৈজস পরিষ্কার করুন। ধুয়ে ফেলার আগে অপেক্ষা করুন ২ ঘণ্টা। নতুনের মতোই ঝকঝকে হবে বাসন।    
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘অর্ণব’-এর তাণ্ডবে লন্ডভন্ড অন্ধ্রপ্রদেশ, প্রাণ গেলো ৫ জনের
‘অর্ণব’-এর তাণ্ডবে লন্ডভন্ড অন্ধ্রপ্রদেশ, প্রাণ গেলো ৫ জনের
৫৪ বছরেও রাভিনার ত্বকের উজ্জ্বলতা অটুট, ভরসা ঘরোয়া উপাদানে
৫৪ বছরেও রাভিনার ত্বকের উজ্জ্বলতা অটুট, ভরসা ঘরোয়া উপাদানে
আ.লীগ সন্ত্রাসী-ফ্যাসিস্টদের ক্লাব, বিএনপিকেও শিক্ষা নিতে হবে: গোলাম পরোয়ার
আ.লীগ সন্ত্রাসী-ফ্যাসিস্টদের ক্লাব, বিএনপিকেও শিক্ষা নিতে হবে: গোলাম পরোয়ার
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ উদযাপন, বিজয়ীদের পুরস্কার বিতরণ
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ উদযাপন, বিজয়ীদের পুরস্কার বিতরণ
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল