শীতে চুলের রুক্ষতা দূর করবে ৩ তেল

জীবনযাপন ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২২, ২২:৪৫আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৬:০৬

শীতকাল মানেই শুষ্ক ত্বক ও রুক্ষ চুল। এ সময় বাড়ে চুল পড়ে যাওয়ার প্রকোপও। সঠিক যত্নে রাখলে মসৃণ ও ঝলমলে চুল পেতে পারেন শীতের পুরো সময়টা জুড়েই। জেনে নিন শীতে চুলের রুক্ষতা দূর করতে কোন কোন তেল ব্যবহার করবেন নিয়মিত।

 

১। অলিভ অয়েল
শীতে চুলের রুক্ষতা এবং আগা ফাটা রুখতে ব্যবহার করতে পারেন অলিভ অয়েল। এছাড়াও মাথার ত্বকে কোনও রকম সংক্রমণ হলে অলিভ অয়েল বেশ কাজে দেয়। হালকা গরম করে তেল সরাসরি ম্যাসাজ করতে পারেন চুলে। আবার তেলের সঙ্গে মিশিয়ে নিতে পারেন মধু, ডিমের কুসুম। ভালো করে মিশিয়ে নিয়ে মাথার ত্বক থেকে চুলের আগা পর্যন্ত মেখে রেখে দিন আধাঘণ্টা। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

২। ল্যাভেন্ডার অয়েল
অ্যান্টি-ব্যাক্টেরিয়াল, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদানে ভরপুর বিশেষ এই তেলটি চুলে আর্দ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে। মাথার খুশকি বা যেকোনো সংক্রমণ রুখতেও কাজে দেয় ল্যাভেন্ডার অয়েল। 

৩। তিলের তেল
তিলে রয়েছে ফ্যাটি অ্যাসিড, ওমেগা ৩, ওমেগা ৯ এর মতো কিছু উপকারী উপাদান যা নতুন চুল গজাতে সাহায্য করে। পাশাপাশি চুলের প্রাকৃতিক রঙ ফিরিয়ে আনতেও সহায়তা করে। গোসলের আধ ঘণ্টা আগে তিলের তেল মেখে রাখতে পারেন। 

তথ্য: আনন্দবাজার পত্রিকা

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম