শিশুর দাঁতের যত্নে কী করবেন, কী করবেন না

জীবনযাপন ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৩, ১৫:৫৬আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১৫:৫৬

শিশুর দাঁত ক্ষয়ে যাওয়ার অন্যতম কারণ বাইরের প্যাকেটজাত খাবার, চকোলেট কিংবা ক্যান্ডি অতিরিক্ত পরিমাণে খাওয়া। এছাড়া সঠিক যত্নের অভাবেও দ্রুত নষ্ট হয়ে যেতে পারে শিশুর দাঁত। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন জানাচ্ছে শিশুর দাঁতের যত্নে করণীয় সম্পর্কে।

  • শিশুর দাঁত যখন ওঠে, তখন থেকেই প্রাথমিক যত্ন শুরু করতে হবে। প্রতিবার দুধ খাওয়ার পর পাতলা ও নরম কাপড় দিয়ে দাঁত মুছে দিতে হবে।
  • চকোলেট বা ক্যান্ডি অতিরিক্ত পরিমাণে দেবেন না। এগুলো খাওয়ার পর অবশ্যই শিশুর দাঁত ব্রাশ করিয়ে দেবেন।
  • সকালে ঘুম থেকে ওঠার পর ও রাতে ঘুমাতে যাওয়ার আগে শিশুর দাঁত ব্রাশ করার অভ্যাস গড়ে তুলুন।
  • প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে শিশুর মাড়ি ও দাঁত ভালো থাকে। তাই মুরগির মাংস, ডিম বেশি শিশুর খাদ্য তালিকায় রাখবেন অবশ্যই।
  • ডার্ক চকোলেট দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। অল্প পরিমাণে ডার্ক চকোলেট খাওয়াতে পারেন শিশুকে।
  • শিশু যেন পর্যাপ্ত পরিমাণ পানি পান করে সেদিকে খেয়াল রাখুন। পানি মাড়িকে শুকনো হতে দেয় না এবং দাঁতের এনামেল ভালো রাখে।
  • মজবুত দাঁতের জন্য ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ান শিশুকে। দুধ ও বিভিন্ন দুগ্ধজাত খাবার থেকে পাওয়া যায় পর্যাপ্ত ক্যালসিয়াম।
  • শিশুকে প্রচুর পরিমাণে ভিটামিন সি খাওয়ান। কমলা, সবুজ শাকসবজি এই ভিটামিনের অন্যতম উৎস। ভিটামিন সি দাঁতে জমে থাকা ব্যাকটেরিয়া নষ্ট করে দেয়।
  • খাওয়ার সময় টিভি দেখে না খাইয়ে সকলে মিলে একসঙ্গে খাওয়ার চেষ্টা করুন। এতে শিশুর চিবিয়ে খাওয়ার প্রবণতা তৈরি হবে এবং খাবার চিবিয়ে খেলে দাঁতও ভালো থাকবে।
  • আপেল, আখ ও শক্ত ফল খাওয়ান শিশুকে। দাঁত ভালো থাকবে।
/এনএ/
সম্পর্কিত
প্রচণ্ড গরমে বয়স্কদের জন্য বাড়তি সাবধানতা কেন জরুরি
বয়স ৫৪, তবু ফিটনেসে নজর কাড়েন টাবু, মেনে চলেন যেসব নিয়ম
অতিরিক্ত শরীরের চর্বি কমাতে ৫ দিনের জিম পরিকল্পনা দিলেন ফ্যাট লস বিশেষজ্ঞ
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল