চুলের যত্নে ব্যবহার করবেন যে ৭ তেল

জীবনযাপন ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৩, ১৪:৪৬আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৬:০২

স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য নিয়মিত তেল ব্যবহারের বিকল্প নেই। চুলের গোড়ায় পুষ্টি জোগায় তেল। এছাড়া চুলের রুক্ষতা ও শুষ্কতা দূর করার পাশাপাশি ঝলমলে, ঘন ও মসৃণ চুল পেতে চাইলেও অয়েল ম্যাসাজ ভীষণ জরুরি। জেনে নিন চুলের যত্নে কোন কোন তেল ব্যবহার করবেন।

১। চুলের যত্নে অনন্য অলিভ অয়েল। এটি চুল ভেঙে যাওয়া রোধ করে ও চুলের রুক্ষ ভাব কমায়। বিভিন্ন হেয়ার প্যাকে ব্যবহার করতে পারেন অলিভ অয়েল। আবার সামান্য গরম করে সরাসরি ম্যাসাজ করতে পারেন।

২। ভিটামিন ই, ভিটামিন কে ও আয়রনের চমৎকার উৎস ভার্জিন নারিকেল তেল। শীতে চুলের রুক্ষ ভাব দূর করতে দারুণ কার্যকর এই তেল।

৩। পটাশিয়াম ও সালফার সমৃদ্ধ অনিয়ন অয়েল বা পেঁয়াজের তেল ম্যাসাজ করতে পারেন চুলে। এটি চুলের গোড়া শক্ত রাখে ও চুল পড়া কমায়। পাশাপাশি চুলের আগা ফাটা রোধ করতেও সাহায্য করে পেঁয়াজের তেল।

৪। চুলের যত্নে ব্যবহার করতে পারেন অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ নিম অয়েল। এই তেল যেমন ঝলমলে রাখে চুল, তেমনি চুল পড়া কমাতেও সাহায্য করে। এছাড়া চুলের গোড়ায় থাকা ব্যাকটেরিয়া দূর করতে কার্যকর নিম অয়েল।

৫। সরিষার তেল ম্যাসাজ করতে পারেন চুলে। এতে রয়েছে বেটা-ক্যারোটিন, সেলেনিয়াম ও জিংক। চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে এসব উপাদান।

৬। ঘন ও ঝলমলে চুল পেতে চাইলে ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন চুলের যত্নে। ওমেগা থ্রি ও ওমেগা নাইন ফ্যাটি অ্যাসিড রয়েছে এই তেলে।

৭। চুলের শুষ্কতা রোধ করতে দারুণ কার্যকর তিলের তেল। এতে রয়েছে বিভিন্ন ধরনের ওমেগা ফ্যাটি অ্যাসিড।  

জেনে নিন

  • চুলে অতিরিক্ত তেল দেওয়াও উচিত নয়। পরিমিত তেল দেবেন। অতিরিক্ত তেল দিলে সেটা দূর করার জন্য প্রয়োজন অতিরিক্ত শ্যাম্পু ও পানি। বাড়তি শ্যাম্পু ও বারবার পানি লাগানো চুলের জন্য ক্ষতিকর।
  • দীর্ঘক্ষণ তেল রাখবেন না চুলে।
  • তেল দিয়ে বাইরে যাবেন না। এতে ধুলাবালি বেশি জমবে চুলে।      

তথ্য: টাইমস অব ইন্ডিয়া

/এনএ/
সম্পর্কিত
রাতের যত্নে যেভাবে তৈরি করবেন সহজ স্কিন কেয়ার রুটিন
রোদে শুধু ট্যান নয়, হতে পারে ত্বকের বড় ক্ষতি
দাদির সৌন্দর্যচর্চার গোপন রহস্য জানালেন কারিশমা কাপুর
সর্বশেষ খবর
বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপের স্বপ্ন দেখছেন রোনান-ডেকলান
বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপের স্বপ্ন দেখছেন রোনান-ডেকলান
আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি ‘গর্হিত অপরাধ’: চিফ হুইপ
আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি ‘গর্হিত অপরাধ’: চিফ হুইপ
ঈদে মিলাদুন্নবীতে আমাদের কী করা উচিত
ঈদে মিলাদুন্নবীতে আমাদের কী করা উচিত
এআই প্রশিক্ষণে বিরল বই ধ্বংস করছে অ্যামাজন
এআই প্রশিক্ষণে বিরল বই ধ্বংস করছে অ্যামাজন
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য