ভালোবাসা দিবসে কী উপহার দিচ্ছেন প্রিয়জনকে?

জীবনযাপন ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪৯

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রিয়জনকে উপহার হিসেবে দিতে পারেন তার পছন্দের কিছু। তার কাজে লাগবে এমন জিনিসও কিনে দেওয়া যায়। আবার একগুচ্ছ তাজা ফুলে প্রকাশ করতে পারেন সঙ্গীর প্রতি ভালোবাসা। ভালোবাসা দিবসের উপহার কী হতে পারে? জেনে নিন কিছু আয়ডিয়া।

টি/কফি বক্স কিনে দিতে পারেন

১। সঙ্গী যদি চা কিংবা কফি খেতে পছন্দ করে তবে টি/কফি বক্স কিনে দিতে পারেন তাকে। কাঠের চমৎকার বক্স পাওয়া যায় বাজারে। খোপে খোপে টি ব্যাগ বা কফির প্যাকেট সাজিয়ে রাখা যায় সহজেই।

২। একটি বক্সে বিভিন্ন রঙের চুড়ি সাজিয়ে উপহার দিতে পারেন স্ত্রীকে।

৩। চলছে বইমেলা। সঙ্গীর পছন্দের লেখকের বই কিনে দিতে পারেন উপহার হিসেবে। 

৪। দেশিদশসহ বিভিন্ন দোকান ও অনলাইনেও পাবেন ভালোবাসা দিবসের বিশেষ মগ। উপহার হতে পারে এটি। 

৫। শাড়ি, চুড়ি, টিপ ও গয়না ম্যাচিং করে বক্স হিসেবে দিতে পারেন উপহার।

দিতে পারেন চকলেটের বক্স

৬। সঙ্গী গ্যাজেটপ্রেমী হলে উপহার হিসেবে বেছে নিতে পারেন স্মার্ট ওয়াচ বা ব্লু টুথ হেড ফোন।

৭।  এক বক্স চকলেট ও একটি টেডি হতে পারে ভালোবাসা দিবসের উপহার।

৮। এক গুচ্ছ ফুলের সঙ্গে একটি ফটোফ্রেম দিতে পারেন উপহার। ফ্রেমে নিজেদের চমৎকার কোনও মুহূর্তের ছবি লাগিয়ে নেবেন। 

৯। সানগ্লাস কিংবা পছন্দের সুগন্ধি উপহার হতে পারে বিশেষ দিনে।

১০। ভালোবাসা দিবস উপলক্ষে নিজেই বানিয়ে ফেলতে পারেন সুন্দর ডিজাইনের কেক। সঙ্গী চমকে যাবে নিশ্চয়! 

আরও পড়তে পারেন: সহজ রেসিপিতে ভ্যালেন্টাইন স্পেশাল রেড ভেলভেট কেক 
ভালোবাসা দিবসে কোন রেস্টুরেন্টে কী অফার 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ