কোষ্ঠকাঠিন্য দূর করতে কী করবেন?

জীবনযাপন ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫০ আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১৬:০১

খুব শক্ত মলত্যাগ হওয়া, সপ্তাহে তিনবারের কম মলত্যাগ হওয়া, মলত্যাগ করতে প্রচুর সময় ব্যয় হওয়া কিংবা খুব বল প্রয়োগ করে মলত্যাগ করার মতো সমস্যায় ভুগলে আপনার কোষ্ঠকাঠিন্য হয়েছে বলে ধরে নেওয়া হবে। পুষ্টিবিদ সায়েমা আফসার জানাচ্ছেন কোষ্ঠকাঠিন্য দূর করতে কী করবেন সে সম্পর্কে।

 

কেন হয় কোষ্ঠকাঠিন্য? 

  • আঁশযুক্ত খাবার কম খাওয়া বা শাকসবজি কম খাওয়া।
  • তেল-মসলাযুক্ত কিংবা ভাজাপোড়া খাবার বেশি খাওয়া।
  • নিয়মিত মলত্যাগ না করা, মলত্যাগের প্রেসার আসলেও আটকে রেখে কাজকর্ম করা।
  • খাবারে অনিয়ম করা।
  • পরিমিত ঘুম না যাওয়া, অবসাদগ্রস্ত থাকা।
  • আইবিএস এর সমস্যা থাকা।
  • মেডিসিনের পার্শ্বপ্রতিক্রিয়া যেমন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অ্যান্টি স্পাজমোডিক, অ্যান্টি ডায়েরিয়াল ড্রাগস, আয়রন ট্যাবলেট, এলুমিনিয়াম যুক্ত অ্যান্টাসিড ইত্যাদি।
  • দৈনিক অতিরিক্ত প্রোটিন খাওয়া।
  • পর্যাপ্ত পানি পান না করা।


কোষ্ঠকাঠিন্য দূর করতে কী করবেন?

  • পর্যাপ্ত পানি পান করতে হবে।
  • খাদ্য তালিকায় রাখতে হবে শাকসবজি ও ফল।
  • তেল-মসলাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে।
  • দৈনিক ১০০-১৫০ গ্রামের চেয়ে বেশি মাংস খাবেন না।
  • প্রতিদিন খান ইসুবগুলের শরবত। ইসুবগুল অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপর খাবেন না। শরবত বানিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবেন।
  • প্রতিদিন আপেল খান। এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে।
  • ডায়েটারি ফাইবার সমৃদ্ধ মিষ্টি আলু খেতে পারেন রোজ।
  • নিয়মিত ব্যায়াম করতে হবে এবং পর্যাপ্ত ঘুমাতে হবে।
/এনএ/
সম্পর্কিত
ডেঙ্গু হলে কেন কমে যায় প্লাটিলেট, শরীরে তখন কী ঘটে?
কালো কফি না গ্রিন টি, স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
গর্ভাবস্থায় রক্তস্বল্পতা শিশুর মস্তিষ্কে প্রভাব ফেলে, বলছে নতুন গবেষণা
সর্বশেষ খবর
স্কুল-কলেজে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান চিপ হুইপের
স্কুল-কলেজে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান চিপ হুইপের
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী
শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম