ক্যালসিয়ামের ঘাটতি বুঝবেন যে ৮ লক্ষণে

জীবনযাপন ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৯ আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৯

আমাদের হাড় ও দাঁতের সুরক্ষায় ক্যালসিয়াম অপরিহার্য। এছাড়া পেশী ভালো রাখার পাশাপাশি সার্বিকভাবে আমাদের সুস্থতায় অবদান রাখে এই খনিজ উপাদান। দুধ ও দুধজাতীয় খাবার, বাদাম, ব্রকোলি, পালং শাকে মেলে ক্যালসিয়াম। কোন কোন লক্ষণে বুঝবেন শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে? টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন জানাচ্ছে সেটাই।

 

  1. ঘন ঘন মাসল ক্র্যাম্প বা পেশী আঁটসাঁট হয়ে আছে এমন মনে হওয়া ক্যালসিয়াম ঘাটতির লক্ষণ।
  2. দ্বিধান্বিত হওয়া বা হঠাৎ কিছু ভুলে যাওয়া হতে পারেন পর্যাপ্ত ক্যালসিয়াম শরীরে না থাকার ফল।
  3. ক্যালসিয়ামের ঘাটতি হলে হঠাৎ অতিরিক্ত দুর্বল লাগতে পারে। মাথা ঘোরা বা মনোযোগের অভাব দেখা দিতে পারে।
  4. ক্যালসিয়ামের অভাবে হাড় ভঙ্গুর হয়ে যেতে পারে এবং সহজেই ভেঙে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। কারণ শরীর প্রয়োজনীয় ক্যালসিয়াম না পেলে হাড় থেকে শোষণ করে নেয় ক্যালসিয়াম। এতে হাড় ভঙ্গুর হয়ে ওঠে।
  5. শুষ্ক ত্বক ও ভঙ্গুর নখ ক্যালসিয়ামের ঘাটতির অন্যতম লক্ষণ।
  6. শরীর পর্যাপ্ত ক্যালসিয়াম না পেলে দাঁত ক্ষয় রোগ বা ভেঙে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
  7. ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে অনিয়মিত হৃদস্পন্দন হতে পারে।
  8. ক্যালসিয়ামের অভাব থাকলে বিষণ্ণতার মতো সমস্যা দেখা দিতে পারে।
/এনএ/
সম্পর্কিত
শিশুর জ্বর হলে শরীর মোছানোর আগে জেনে নিন জরুরি নিয়ম
সুস্থ থাকতে দিনে ১০ হাজার পা হাঁটতেই হবে, কথাটি কি সত্যি?
উৎসবের পর ওজন নিয়ন্ত্রণে ফিরতে ভরসা রাখুন ৩ ভেষজ চায়ে
সর্বশেষ খবর
বঙ্গোপসাগরে এক লঘুচাপের মধ্যে আরেকটির শঙ্কা
বঙ্গোপসাগরে এক লঘুচাপের মধ্যে আরেকটির শঙ্কা
অর্ধশতাধিক সুস্থ ব্যক্তির নামে প্রতিবন্ধী ভাতা, ইউপি সদস্য আটক
অর্ধশতাধিক সুস্থ ব্যক্তির নামে প্রতিবন্ধী ভাতা, ইউপি সদস্য আটক
টিভিতে আজকের খেলা (২৩ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ অক্টোবর, ২০২৬)
ঘরের মেঝের নিচে মাদকের গোডাউন, গ্রেফতার ২
ঘরের মেঝের নিচে মাদকের গোডাউন, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০