আইস ফেসিয়াল কী?

জীবনযাপন ডেস্ক
০৬ মার্চ ২০২৩, ২০:৩৫ আপডেট : ০৬ মার্চ ২০২৩, ২০:৩৫

গরমের সময় বাইরে থেকে ফিরলে বেশ জ্বালাপোড়া করে ত্বক। এমন সময় বরফ হালকা করে ত্বকে বুলিয়ে নিলে আরাম মেলে। আবার চোখের আশেপাশের ফোলা ভাব কমাতেও আইস ফেসিয়াল কার্যকর। জেনে নিন আইস ফেসিয়াল কেন এবং কীভাবে করবেন।  

পদ্ধতি
কয়েক পদ্ধতিতে করতে পারেন আইস ফেসিয়াল। আইস ট্রেতে কেবল পানি জমিয়ে বরফ বানিয়ে ত্বকে ধীরে ধীরে ঘষুন। তবে সরাসরি বরফ লাগাবেন না ত্বকে। পাতলা সুতি কাপড়ে মুড়ে তারপর ত্বকে ঘষুন চক্রাকারে। আইস ট্রেতে পানি বদলে শসার রস ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে জমিয়ে নিন। একইভাবে ঘষুন ত্বকে। এভাবে লেবুর রস, কমলার রসও জমিয়ে নিতে পারেন বরফের ট্রেতে। তবে ত্বকে উপাদানটির কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কিনা সেদিকে লক্ষ রাখবেন। প্রতিদিন বাইরে থেকে ফেরার পর অথবা রাতে ঘুমানোর আগে আইস ফেসিয়াল করতে পারেন।

কেন করবেন আইস ফেসিয়াল?

  • গরমে সংবেদনশীল ত্বকে জ্বালাপোড়া বা র‍্যাশের সমস্যা দেখা দেয়। ত্বকে আলতো করে ঘষে নিন বরফ। মিলবে আরাম।  
  • বরফের টুকরো গায়ে সামান্য মধু লাগিয়ে চোখের আশেপাশের ত্বকে ঘষুন। চোখের ফোলা ভাব এবং ডার্ক সার্কেলের সমস্যা কমে যাবে।
  • অনেক সময় ত্বকের রোমকূপগুলো বড় হয়ে যায়। এর মধ্যে ময়লা জমে ত্বক তেলতেলে হয়ে পড়ে। আইস ফেসিয়াল করলে রোমকূপ পরিষ্কার হওয়ার পাশাপাশি আয়তনেও সংকুচিত হয়ে যায়।
  • বরফের টুকরো আলতো হাতে ঘষে সারা মুখে ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন ভালো হয়। এতে ত্বক সুস্থ ও সুন্দর থাকে।
  • টোনার হিসেবে চমৎকার কাজ করে বরফ। ত্বক পরিষ্কার করার পাশাপাশি ঔজ্জ্বল্যও ফিরিয়ে আনে এটি।
  • ব্রণের সমস্যা কমাতে পারে আইস ফেসিয়াল।
  • বরফ ঘষলে ত্বকের রুক্ষতা দূর হয় ও আর্দ্র থাকে ত্বক।
  • ত্বকের তেলেতেলে ভাব দূর হয়।
  • চোখের ক্লান্তি ও ফোলা ভাব কমাতে পারে বরফের টুকরো।    
/এনএ/
সম্পর্কিত
মুখের গড়ন বুঝে ব্লাশ লাগান, মেকআপে আনুন আকর্ষণীয় লুক
ঠোঁটের শুষ্কতা ও কালচে ভাব কমাতে পারে যে ৫ চর্চা
থুতনির মেদ কমিয়ে ত্বক টানটান করতে হাইফু, কী এই সৌন্দর্য চিকিৎসা?
সর্বশেষ খবর
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে জবিতে র‍্যালি ও সেমিনার
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে জবিতে র‍্যালি ও সেমিনার
টিভিতে আজকের খেলা (১২ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ অক্টোবর, ২০২৬)
সার্কের উদ্যোগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হলেন বাংলাদেশের শিক্ষক 
সার্কের উদ্যোগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হলেন বাংলাদেশের শিক্ষক 
দিল্লিতে আন্দোলনে দমন ও গণগ্রেফতার বন্ধে শাহবাগে মশাল মিছিল
দিল্লিতে আন্দোলনে দমন ও গণগ্রেফতার বন্ধে শাহবাগে মশাল মিছিল
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’