পশ্চিমা পোশাক নিয়ে যাত্রা শুরু করলো ‘ঢেউ’

জীবনযাপন ডেস্ক
০৯ মার্চ ২০২৩, ১৬:০১আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৬:০৩

লাইফস্টাইল ব্র্যান্ড সারা’র ওয়েস্টার্ন সাব-ব্র্যান্ড ‘ঢেউ’ যাত্রা শুরু করেছে। শুধুমাত্র পশ্চিমা পোশাক পাওয়া যাবে এখানে। আজ ৯ মার্চ থেকে সারা’র সকল আউটলেট ও অনলাইনে পাওয়া যাচ্ছে ‘ঢেউ’ এর কালেকশন।

পশ্চিমা পোশাক নিয়ে যাত্রা শুরু করলো  ‘ঢেউ’

নতুন এই সাব-ব্র্যান্ডের উদ্বোধন উপলক্ষ্যে গত ২২ জানুয়ারি রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আমন্ত্রিত অতিথি, সাংবাদিকবৃন্দ ও জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বদের জন্য একটি ফ্যাশন-শো’র আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্নোটেক্স গ্রুপ ও সারা লাইফস্টাইলের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ, পরিচালক শরীফুন রেবা, গণমাধ্যমকর্মীসহ আরও অনেকে।

সারা’র অন্যান্য পোশাকের চেয়ে ‘ঢেউ’য়ের ভিন্নতা হচ্ছে এর কাস্টমাইজড ফেব্রিক ও প্যাটার্নের বৈচিত্র্যতা। ঢেউয়ের পোশাকগুলো সিল্ক, কটন, নিট ও ডেনিম কাপড়ের সমন্বয়ে তৈরি করা হয়েছে। বর্তমান সময়ে নতুন প্রজন্মের অনেকেই আজকাল পশ্চিমা ফ্যাশনের প্রতি ঝুঁকছেন। সেসব তরুণ-তরুণীদের রুচিশীলতাকে কেন্দ্র করে সম্পূর্ণ পশ্চিমা ধাঁচে প্রস্তুত করা হয়েছে ঢেউ’র কালেকশন। ডিজাইনের ক্ষেত্রে বৈশ্বিক ট্রেন্ড অনুসরণ করা হয়েছে।

ঢেউ'য়ের প্রতিষ্ঠাতা পরিচালক সারাফ সাইয়ারার সঙ্গে কথা হয় উদ্বোধনী আয়োজনে। নাম ঢেউ কেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই নামটি বাছাই করতে আমাদের অনেক চিন্তাভাবনা করতে হয়েছে। শেষ পর্যন্ত ঢেউ নামটি আমরা বেছে নিয়েছি। এর পেছনে কারণও আছে। ঢেউ মানে উদ্যমতা, উচ্ছ্বাস। আমাদের এই কালেকশনের পোশাকগুলো হবে এমনই বোল্ড। তরুণদেরকে উদ্দেশ্য করে আমরা এই ব্র্যান্ডের পোশাকগুলোর নকশা করছি। আর তারুণ্য মানেই তো ঢেউয়ের মতো প্রাণশক্তিতে ভরপুর। আরও একটি কারণও রয়েছে। ঢেউ বা সমুদ্র যেমন সবাইকে কানেক্ট করে, আমরা চাই সবাইকে একসঙ্গে যুক্ত করে পথ চলতে।’

মডেলদের সঙ্গে ঢেউয়ের প্রতিষ্ঠাতা পরিচালক সারাফ সাইয়ারা (সাদাকালো পোশাক)

ঢেউয়ের সংগ্রহে পুরুষদের জন্য থাকছে ডেনিম শার্ট, করড শার্ট, কটন শার্ট, প্রিন্টেড শার্ট, ক্যাজুয়াল শার্ট, নরমাল টি-শার্ট, ওভারসাইজড টি-শার্ট, ডেনিম প্যান্ট, এমব্রয়ডারি প্যান্ট, জগার্স প্যান্ট, কারগো প্যান্ট, শর্ট প্যান্ট ও জ্যাকেট। নারীদের জন্য থাকছে ফ্যাশন টপস, মিডি ড্রেস, শর্ট শার্ট, ওয়েস্টার্ন শার্ট, লং টপস, শর্ট টপস, টু পিস, বডিকন, লেডিস প্যান্ট, অফ শোল্ডার শার্ট, অফ শোল্ডার টপ্স, স্লিট গাউন, নরমাল গাউন, স্কার্ট, ক্রপ টপ ও ব্লেজার।

উল্লেখ্য, স্নোটেক্স গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ পথচলা শুরু করেছে ২০১৮ সালে। বর্তমানে এর দশটি আউটলেট রয়েছে দেশজুড়ে। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের