বাড়তি ওজন কমানোর ৮ টিপস

জীবনযাপন ডেস্ক
২৭ মার্চ ২০২৩, ১৯:১৯আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৯:১৯

বাড়তি ওজনের ফলে শরীরে বাসা বাধে নানা রোগ। তবে ওজন কমাতে হবে নিয়ম মেনে। না খেয়ে থাকা বা অতিরিক্ত শরীরচর্চা করা- কোনোটাই ওজন কমানোর জন্য আদর্শ উপায় নয়। এসব উপায়ে বরং শরীর দীর্ঘস্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। জেনে নিন প্রয়োজনীয় টিপস।

  1. খাদ্য তালিকা থেকে তেলজাতীয় খাবার বা ভাজাভুজি খাবার বাদ দিয়ে দিন।
  2. খাবেন না ফাস্ট ফুড ও কোল্ডড্রিংকের মতো খাবারও।
  3. সাদা চিনিযুক্ত খাবার বাদ দিন খাদ্য তালিকা থেকে।
  4. সঠিক সময়ে খাবার খান। রাতের খাবার সেরে ফেলুন আটটার মধ্যেই। রাত যত গভীর হয়, আমাদের শরীরের মেটাবোলিজম তত কমতে থাকে। ফলে বেশি রাতে ভারি খাবার খেলে সেগুলো ঠিক মতো হজম হয় না এবং মেদ জমে যায়।
  5. ডায়েটে অন্তর্ভুক্ত করুন লেবু ও মধুর ডিটক্স ওয়াটার। দিন শুরু করুন লেবু ও মধুর ডিটক্স ওয়াটার দিয়ে। রোজ খালি পেতে কুসুম গরম পানিতে লেবু ও মধু মিশিয়ে পান করুন। এক গ্লাস পানিতে ১ চা চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়েও খেতে পারেন। এতে শরীরে জমে থাকা টক্সিন বের হয়ে যাবে। তবে গ্যাস্ট্রিকের সমস্যা যাদের, তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন এগুলো। 
  6. প্রতিদিন ৮ গ্লাস পানি পান করুন। এতে শরীর থাকবে হাইড্রেটেড।
  7. খাবারের পরিমাণ না কমিয়ে কিছু খাবার বাদ দিয়ে সেগুলো রিপ্লেস করুন পুষ্টিকর খাবার দিয়ে। প্রতিদিন সবজি সেদ্ধ খান। এছাড়া বিভিন্ন ধরনের ফল রাখুন খাদ্য তালিকায়।
  8. প্রতিদিন ৩০ মিনিট হাঁটবেন।

তথ্য: এনডিটিভি

/এনএ/
সম্পর্কিত
সর্দি-কাশি ভেবে বসে থাকবেন না, যে লক্ষণ নিউমোনিয়ার ইঙ্গিত
জ্বর-সর্দি আর পেটের সমস্যা ছাড়ছে না? সুস্থ হতে খাবার বদলান
ঋতুস্রাবের যন্ত্রণাদায়ক দিনগুলোতে খাবারেই মিলতে পারে স্বস্তি
সর্বশেষ খবর
১৩৬ বছরে ‘বাংলার অক্সফোর্ড’, কীভাবে শুরু হয়েছিল যাত্রা?
১৩৬ বছরে ‘বাংলার অক্সফোর্ড’, কীভাবে শুরু হয়েছিল যাত্রা?
পাঠদান থেকে আন্দোলন-সংগ্রাম, লাল ভবনে ১৫৩ বছরের ইতিহাস
পাঠদান থেকে আন্দোলন-সংগ্রাম, লাল ভবনে ১৫৩ বছরের ইতিহাস
কুকুরের আচরণ বুঝতে না পারলে যে ভুলটা করবেন!
কুকুরের আচরণ বুঝতে না পারলে যে ভুলটা করবেন!
আইরিশ ক্রীড়াবিদদের খোলা চিঠি, ‘ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কট করুন’
আইরিশ ক্রীড়াবিদদের খোলা চিঠি, ‘ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কট করুন’
সর্বাধিক পঠিত
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন