কাঁচা আম খেলে মিলবে এই ১০ উপকারিতা

জীবনযাপন ডেস্ক
২০ মে ২০২৪, ২০:১৫আপডেট : ২০ মে ২০২৪, ২০:১৫

ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কাঁচা আমকে প্রয়োজনীয় পুষ্টির পাওয়ার হাউস বললে ভুল হবে না। বাজারে আর অল্প কয়েকদিনই মিলবে কাঁচা আম। ভিটামিন সি,
ভিটামিন এ, ভিটামিন কে, পটাসিয়াম, ফোলেট, ফোলেট ও ফাইবারের দারুণ উৎস এই আম। জেনে নিন কাঁচা আম খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে। 

 

  1. প্রচুর পরিমাণে ভিটামিন সি মেলে কাঁচা আম থেকে। এই ভিটামিন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে।
  2. কাঁচা আমে এক ধরনের এনজাইম থাকে যা প্রোটিন ভাঙতে সাহায্য করে এবং খাবার হজমে সহায়তা করে। এছাড়া আমে থাকা ফাইবার অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।  
  3. কাঁচা আমে থাকা পেকটিন রক্তে থাকা খারাপ কোলেস্টেরলের মাত্রা প্রাকৃতিকভাবে কমাতে পারে।
  4. কাঁচা আম আমাদের শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে। ফলে গরমে অসুস্থ হয়ে যাওয়ার ঝুঁকি কমে।
  5. কাঁচা আমে থাকা ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখতে পারে।
  6. ভিটামিন ই এর দারুণ উৎস কাঁচা আম। এই ভিটামিন আমাদের ত্বক ভালো রাখে ও ব্রণ থেকে দূরে রাখে।
  7. পটাশিয়াম পাওয়া যায় কাঁচা আম থেকে। পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে।  
  8. কাঁচা আমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কয়েক ধরনের ক্যানসারের ঝুঁকি কমাতে পারে।
  9. ভিটামিন বি ৬ রয়েছে কাঁচা আমে। এটি মেটাবোলিজম বাড়াতে পারে ও লিভারের স্বাস্থ্য ভালো রাখে।
  10. ভিটামিন এ এবং ভিটামিন সি পাওয়া যায় কাঁচা আম থেকে। এই দুই ভিটামিন চুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং চুল পড়া কমিয়ে চুলের স্বাস্থ্য ভালো রাখে। 


তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া 

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম