‘মিড লাইফ ক্রাইসিস কীভাবে হ্যান্ডেল করা যায়?’

জীবনে চলার পথে বিভিন্ন কারণে বিষণ্ণতা ঘিরে ধরতে পারে, থমকে যেতে পারে স্বাভাবিক জীবনযাত্রা। হতাশার এই সময়ে সঠিক দিকনির্দেশনা সাহায্য করতে পারে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে। বাংলা ট্রিবিউনের নিয়মিত আয়োজনে আপনার মনের কথাগুলো শুনে প্রতি শনিবার পরামর্শ দেবেন মনোরোগ চিকিৎসক আতিকুল হক। পরিচয় গোপন রেখে যেকোনো ধরনের মানসিক টানাপোড়েনের বিষয় আমাদের জানাতে পারেন এখানে- [email protected]

জীবনযাপন ডেস্ক
২২ এপ্রিল ২০২৩, ১২:১৫আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১২:১৫

প্রশ্ন: মিড লাইফ ক্রাইসিস কীভাবে হ্যান্ডেল করা যায়?

উত্তর: মিডলাইফ ক্রাইসিস কোনও সাইকিয়াট্রিক সমস্যা নয়। ৪০-৬০ বছর বয়সী নারী বা পুরুষের মধ্যে জীবনের অর্থবহতা বা লক্ষ্যপূরণ নিয়ে তৈরি সংশয় বোঝাতে এই শব্দ-যুগল ব্যবহার করা হয়। নিজের মধ্যে তৈরি হওয়া নেতিবাচক আবেগ-অনুভূতির সাথে যুদ্ধ না করে সেগুলোর অস্তিত্বকে মেনে নিতে হবে। অপূর্ণতার, অসফলতা, এবং অপ্রাপ্তির অনুভূতি নতুন সৃষ্টির প্রেরণা তৈরি করে। নতুন কর্মক্ষেত্রে প্রবেশ করুন, নতুন উদ্যোগ নিন, নতুন সামাজিক পরিমণ্ডল গড়ে তুলুন। নতুন দক্ষতা অর্জন করুন। ছোট ছোট বিভিন্ন কাজ নিজে নিজে করুন। এগুলোই মাইন্ডফুল মেডিটেশন। নতুন শিক্ষা, নতুন কিছু চর্চা, নতুন সৃষ্টি আপনার মনের তারুণ্যকে ধরে রাখবে।

প্রশ্ন: আমার বয়স ২৫ বছর। বিবাহিত, এক সন্তান আছে। আমার সন্তানের অটিজম ধরা পড়েছে সম্প্রতি। এটা নিয়ে আমি খুবই ভেঙে পড়েছি। কোনোভাবেই নিজেকে বোঝাতে পারছি না। মনে হচ্ছে বেঁচে থাকাটাই আমার জন্য কষ্টের।

উত্তর: আপনার সন্তানের অটিজম ধরা পড়ার বিষয়টিকে জীবনের অন্যতম অপরিহার্য চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। আমরা চাই বা না চাই, আমাদের প্রত্যেকের জীবনেই এরকম চ্যালেঞ্জ আসতে থাকবে এবং আমাদেরকে তা ধৈর্য্য ধরে মোকাবিলা করতে হবে! এটাই জীবনের ধর্ম। অটিজম শিশুদের অভিভাবকদের নিয়ে অনেক সেল্ফ-হেল্প গ্রুপ আছে, সোশ্যাল মিডিয়াতে একটু খোঁজ করলেই পাবেন। এ ধরনের গ্রুপের সাথে নিজেকে সম্পৃক্ত করুন। প্রয়োজনে কাউন্সেলিং পরামর্শ, সাইকোথেরাপি, গ্রুপ থেরাপি, গ্রুপ মেডিটেশন বা মনোচিকিৎসকের সেবা গ্রহণ করুন। মনে রাখবেন, উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, সাইকোথেরাপি, বায়োফিজিক্যাল থেরাপি, গেম থেরাপির মাধ্যমে অটিজমের নেতিবাচক প্রভাব অনেকাংশে কাটিয়ে ওঠা সম্ভব।

/এনএ/
সম্পর্কিত
শিশুর ক্লান্তি ও ফ্যাকাশে ভাব দূর করতে পাতে রাখুন এসব খাবার
বয়ঃসন্ধিতে কিশোরীর আয়রনের ঘাটতি, খাবারের তালিকায় কী রাখবেন
গ্রিন টি নয়, ঘরেই তৈরি ৫ পানীয়েও মিলতে পারে অ্যান্টি-অক্সিড্যান্ট
সর্বশেষ খবর
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা গণঅধিকার পরিষদের
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা গণঅধিকার পরিষদের
মাদক-জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত 
মাদক-জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত 
আজ ‘রিমেম্বার মি থার্সডে’, আশ্রয়হীন প্রাণীদের জন্য ভালোবাসার বার্তা
আজ ‘রিমেম্বার মি থার্সডে’, আশ্রয়হীন প্রাণীদের জন্য ভালোবাসার বার্তা
সরকারি স্বাস্থ্যসেবার ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই, অভিযোগ আলবানিজের
সরকারি স্বাস্থ্যসেবার ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই, অভিযোগ আলবানিজের
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত