তরমুজ দিয়ে আইসক্রিম!

জীবনযাপন ডেস্ক
২৪ এপ্রিল ২০২৩, ১৪:১৫আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১৪:১৫

ফ্রিজের ঠান্ডা তরমুজ যেমন গরমে জুড়ায় প্রাণ, তেমনি তরমুজের আইসক্রিমও কিন্তু খেতে ভীষণ মজা। গ্রীষ্মের রসালো ফল তরমুজ দিয়ে খুব সহজে বানিয়ে ফেলা যায় মজাদার আইসক্রিম। জেনে নিন রেসিপি। 

যা যা লাগবে 
১টি তরমুজ, ১ লিটার দুধ, ২০০ গ্রাম বা স্বাদ মতো চিনি, সামান্য বেকিং সোডা, আধা কাপ গুঁড়া দুধ, লাল ফুড কালার, পরিমাণ মতো পানি।

যেভাবে বানাবেন
প্রথমে দুধে চিনি দিয়ে জ্বাল দিয়ে নিন। দুধ ফুটে অর্ধেক হয়ে গেলে এক চিমটি বেকিং সোডা দিন। আরও কিছুক্ষণ ফোটান। অনবরত নাড়তে থাকবেন। থকথকে হয়ে এলে নামিয়ে নিন। ঘরে তৈরি এই কনডেন্সড মিল্ক এবার ঠান্ডা হতে দিন।

তরমুজের খোসা ছাড়িয়ে শুধুমাত্র লাল অংশটা ছোট টুকরা করে কেটে নিন। বিচি ফেলে দেবেন। মিক্সার জারে তরমুজের টুকরা এবং পাউডার দুধ দিয়ে মিহি করে নিন। ঢাকনা খুলে ঘরে তৈরি কনডেন্সড মিল্ক এবং রেড ফুড কালার দিয়ে আবার মিক্সিতে ঘুরিয়ে নিন। এবার আইসক্রিমের এই মিশ্রণটিকে আইসক্রিম ছাঁচে ঢেলে সারারাত ফ্রিজে রেখে দিন। পরদিন ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন তরমুজের আইসক্রিম।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার’
‘গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার’
নতুন সুপারহিরো সিনেমায় আমির খান!
নতুন সুপারহিরো সিনেমায় আমির খান!
পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি গঠন নিয়ে নাগরিক সমাজের উদ্বেগ
পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি গঠন নিয়ে নাগরিক সমাজের উদ্বেগ
ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র
ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর