পারফেক্ট পুদিনা চাটনি বানানোর ৫ টিপস

জীবনযাপন ডেস্ক
০৮ মে ২০২৩, ১৮:৩৮আপডেট : ০৮ মে ২০২৩, ১৮:৩৯

গরম গরম সিঙ্গারা অথবা পাকোড়ার সঙ্গে পুদিনার চাটনি বেশ মুখরোচক। বিরিয়ানির সঙ্গেও জমে যায় আইটেমটি। পারফেক্ট পুদিনা চাটনি বানানোর জন্য জেনে নিতে হবে ৫ কৌশল।

পারফেক্ট পুদিনা চাটনি বানানোর ৫ টিপস

১। ফ্রেশ পুদিনা পাতা নিন
চাটনি বানানোর জন্য একেবারে তাজা পাতা বেছে নিন। নাহলে স্বাদে পূর্ণতা আসবে না। ফ্রেশ পাতা ভালো করে ধুয়ে শুকিয়ে তারপর বানাবেন চাটনি।

২। বরফ দিয়ে ব্লেন্ড করুন
পুদিনা পাতা ব্লেন্ড করার সময় কয়েক টুকরা বরফ বা খানিকটা ঠান্ডা পানি যোগ করুন। এতে চাটনির রঙ থাকবে সুন্দর।

৩। জিরার গুঁড়া দেবেন
জিরা শুকিয়ে টেলে গুঁড়া করে মেশান চাটনিতে। এতে এক ধরনের স্মোকি ফ্লেভার আসবে স্বাদে।

৪। লেবুর রস দিন
কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দিন চাটনিতে। এটি বেশ কিছুদিন পর্যন্ত ভালো রাখবে চাটনি। চাইলে লেবুর বদলে তেঁতুলের রস মেশাতে পারেন।

৫। চিনি দিন
অতিরিক্ত টক ভাব কমাতে কিংবা কাঁচা মরিচের ঝাল কমাতে চিনি অথবা গুড় যোগ করতে পারেন চাটনিতে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপের স্বপ্ন দেখছেন রোনান-ডেকলান
বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপের স্বপ্ন দেখছেন রোনান-ডেকলান
আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি ‘গর্হিত অপরাধ’: চিফ হুইপ
আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি ‘গর্হিত অপরাধ’: চিফ হুইপ
ঈদে মিলাদুন্নবীতে আমাদের কী করা উচিত
ঈদে মিলাদুন্নবীতে আমাদের কী করা উচিত
এআই প্রশিক্ষণে বিরল বই ধ্বংস করছে অ্যামাজন
এআই প্রশিক্ষণে বিরল বই ধ্বংস করছে অ্যামাজন
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য