চুলের যত্ন নেবে জবা ফুল

জীবনযাপন ডেস্ক
০৯ জুলাই ২০২৩, ১৪:৩০আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১৪:৩০

জবা ফুল অ্যামিনো অ্যাসিড এবং ফ্লাভোনয়েডের চমৎকার উৎস। এসব উপাদান চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। এতে চুল হয় ঝলমলে ও সুন্দর। এছাড়া খুশকি দূর করার পাশাপাশি চুল পড়ে যাওয়ার সমস্যারও লাগাম টানতে পারে জবা ফুল। জেনে নিন ফুলটি দিয়ে তৈরি কয়েকটি হেয়ার প্যাক সম্পর্কে।

১। জবা ফুলের পাপড়ি পেস্ট করে নিন প্রথমে। এই পেস্টে টক দই মিশিয়ে মিশ্রণটি চুলের গোড়ায় লাগান। এক ঘন্টা রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

২। জবা ফুল বেটে নিন। এর সঙ্গে মেশান নারিকেল তেল অথবা অলিভ অয়েল। চুলে ৪০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।

৩। জবা ফুল শুকিয়ে নিন। আমন্ড অয়েলে শুকনা জবা ফুল ভিজিয়ে রেখে দিন কয়েক সপ্তাহ। এরপর ছেঁকে তেলটুকু ব্যবহার করুন চুলে।

৪। শুকনা জবা ফুল পানিতে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ছেঁকে পানি। শ্যাম্পু শেষে এই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।

৫। অ্যালোভেরা জেল ও জবা ফুল একসঙ্গে ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নিন। চুলে এই পেস্ট লাগিয়ে রাখুন ৪৫ মিনিট। মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।

৬। তিন টেবিল চামচ জবা ফুল বাটা মিশিয়ে নিন ২টি ডিমের সাদা অংশের সঙ্গে। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

৭। জবা ফুল সামান্য পানি মিশিয়ে ব্লেন্ড করে নিন। এর সঙ্গে মেশান একটি পেঁয়াজের রস। মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

/এনএ/
সম্পর্কিত
রাতের যত্নে যেভাবে তৈরি করবেন সহজ স্কিন কেয়ার রুটিন
রোদে শুধু ট্যান নয়, হতে পারে ত্বকের বড় ক্ষতি
দাদির সৌন্দর্যচর্চার গোপন রহস্য জানালেন কারিশমা কাপুর
সর্বশেষ খবর
প্রতিষ্ঠাবার্ষিকীতে যেসব কর্মসূচি পালন করবে বিএনপি
প্রতিষ্ঠাবার্ষিকীতে যেসব কর্মসূচি পালন করবে বিএনপি
ধান ক্ষেতে পড়ে আছে মানুষের পা, দেহ কোথায়?
ধান ক্ষেতে পড়ে আছে মানুষের পা, দেহ কোথায়?
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির যৌথসভা চলছে
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির যৌথসভা চলছে
ঢাকায় চালু হচ্ছে কোরিয়ার ভিসা সেন্টার, নিয়মে আসছে পরিবর্তন  
ঢাকায় চালু হচ্ছে কোরিয়ার ভিসা সেন্টার, নিয়মে আসছে পরিবর্তন  
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’